News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যাত্রীবাহি অটো ও মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত তিন
Image

যাত্রীবাহি অটো ও মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত তিন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: গোকুলনগর রাস্তারমাথা এলাকায় বুধবার সকালে এক যাত্রীবাহী অটো এবং একটি মাল বোঝাই মেজিক ট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঘটনায় আহত হয়েছেন তিনজন।

ঘটনার বিবরনে জানা যায়, টি আর০১- বি – ২২২৯ নম্বরের যাত্রীবাহী অটো গাড়ি এবং আগরতলা- বিশালগড়গামী টিআর০৮- এ – ১৯৩৮ নাম্বারের মেজিক ট্রাকের মধ্যে এই সংঘর্ষ ঘটে। ঘটনায় গুরুতর আহত হন অটোতে থাকা তিন যাত্রী— সুভাষ কর্মকার, সুকুমার ভৌমিক ও এক মহিলা।

দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে অগ্নিনির্বাপক কর্মীরা বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের আশঙ্কাজনক অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top