News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রেগা শ্রমিকদের বকেয়া নায্য মজুরির দাবিতে ডেপুটেশন সদর জেলা কংগ্রেসের
Image

রেগা শ্রমিকদের বকেয়া নায্য মজুরির দাবিতে ডেপুটেশন সদর জেলা কংগ্রেসের

আগরতলা, ১৬ সেপ্টেম্বর : অবিলম্বে শারদোৎসবের পূর্বেই রেগা শ্রমিকদের সমস্ত বকেয়া ন্যায্য মজুরি প্রদান সহ বিভিন্ন বিষয়ে সদর জেলা কংগ্রেস, কৃষাণ কংগ্রেস, অসংগঠিত শ্রমিক সংগঠনের উদ্যোগে সদর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক কংগ্রেস কর্মী বলেন, অবিলম্বে শারদোৎসবের পূর্বেই রেগা শ্রমিকদের সমস্ত বকেয়া ন্যায্য মজুরি প্রদান এবং শারদোৎসবের পূর্বেই রেগার কাজ ছাড়াও গ্রামের শ্রমজীবী, কৃষিজীবী, দুঃস্থ পুরুষ-মহিলাদের ন্যূনতম ১০ দিনের কাজের ব্যবস্থা করার দাবিতে সদর মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন তাঁরা।

এদিন তিনি আরও বলেন, গত ৬ সেপ্টেম্বর প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নিকট যে রাজ্যের জনস্বার্থ সম্বলিত অন্য সব দাবির সাথে এই দুটি দাবিও উল্লেখ করা হয়েছিল। মুখ্যমন্ত্রী আমাদের আশ্বস্থ করেছিলেন যে শারদোৎসবের পূর্বেই এই দাবি সম্পর্কে যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন বলে। তাই আমরা আশা করব মুখ্যমন্ত্রী অবিলম্বে এই ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন।

Releated Posts

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

ত্রিপুরা সরকার ও এনএসই-র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, আর্থিক সচেতনতা ও শিল্পোন্নয়নে নতুন দিগন্ত: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুলাই: মূলধন বাজারে প্রবেশের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির এক অধ্যায়ের সূচনা করে আজ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সাথে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top