News Flash

Image

বটতলা মহাশ্মশান পরিদর্শনে মেয়র

আগরতলা, ১১ সেপ্টেম্বর : সৎকারের কাজে মানুষকে আরো উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে আজ আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বটতলা মহাশ্মশান পরিদর্শন করেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল শ্মশান ঘাটে বর্তমান পরিকাঠামো ও পরিষেবার মান যাচাই করা এবং সেখানে যেসব সমস্যা বা ঘাটতি রয়েছে, সেগুলির দ্রুত সমাধান নিশ্চিত করা। পাশাপাশি, এদিন তিনি পরিকাঠামো উন্নয়ন, মৃতদেহ সৎকারের জন্য প্রয়োজনীয় সামগ্রী ও পরিষেবা এসব বিষয়ে খতিয়ে দেখেন।

মেয়র দীপক মজুমদার জানান, বটতলা মহাশ্মশানকে আধুনিকীকরণ করে জনসাধারণকে উন্নত পরিষেবা প্রদান করার কাজ খুব শীঘ্রই শুরু হবে। আগরতলার বটতলা মহাশ্মশানে আরেকটি নতুন চুল্লী বসানোর সিদ্ধান্ত নিয়েছে পুরনিগম। তাছাড়া হাওড়া নদীর তীরে আরেকটি ঘাট নির্মানের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আজ স্মার্ট সিটি প্রকল্পের আওতায় আগরতলা শহরের সৌন্দর্যায়নের কাজ খতিয়ে দেখতে বটতলা মহাশ্মশান এলাকা পরিদর্শন করেন তিনি।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top