News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবৈধ নেশার ঠেক গুঁড়িয়ে দিয়েছে বিশালগড় থানার পুলিশ
Image

অবৈধ নেশার ঠেক গুঁড়িয়ে দিয়েছে বিশালগড় থানার পুলিশ

আগরতলা, ১০ সেপ্টেম্বর : কলকলিয়া দুর্গা চৌমুহনী এলাকায় বলরাম ভৌমিকের ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ নেশার ঠেক গুঁড়িয়ে দিয়েছে বিশালগড় থানার পুলিশ।

জানা গেছে, বিশালগড় থানার অন্তর্গত কলকলিয়া দুর্গা চৌমুনী এলাকার বলরাম ভৌমিক দীর্ঘদিন ধরে তার বাড়িতে ভাত পচিয়ে দেশি চোলাই মদ তৈরি করে। তা এলাকার যুবকদের কাছে বিক্রি করে তাদেরকে খারাপ পথে পরিচালনা করা সহ যুবকদের পরিবারে অশান্তির সৃষ্টিকর্তা সেই বলরাম ভৌমিক। তার পেছনে মদদদাতা কিছু প্রভাবশালী ব্যক্তিদের আসকারা পেয়ে এতটাই বাহুবলি হয়ে উঠেছে যে বলরাম ভৌমিকের ভয়ে এলাকার মানুষ তার এই মদ তৈরির ব্যবসার প্রতিবাদ করার সাহস হারিয়ে ফেলেছে।

প্রতিদিন দিনের বেলা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এলাকার যুবকদের হাতে টাকার বিনিময়ে চুলাই মদের বোতল তুলে দিচ্ছে। পরে এলাকার কিছু সচেতন সম্পন্ন যুবকরা রাতের অন্ধকারে বলরাম ভৌমিকের এই অবৈধ মদ ব্যবসার দৃশ্য গোপনে ক্যামেরাবন্দি করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। সামাজিক মাধ্যমে কলকলিয়া দুর্গা চৌমুনির চুলাই মদ ব্যবসায়ী বলরাম ভৌমিকের এই অবৈধ কার্যকলাপ দেখতে পেয়ে বুধবার নড়েচড়ে বসে বিশালগড় থানার পুলিশ।

অবশেষে বিশালগড় থানার ওসি বিজয় দাসের নির্দেশে থানার অন্যান্য পুলিশ ও টিএসআর বাহিনী বুধবার দুপুরে কলকলিয়া দুর্গা চৌমুহনি স্থিত বলরাম ভৌমিকের চুলাই মদ তৈরির কারখানায় হানা দেয় এবং মদ তৈরির সমস্ত সরঞ্জাম সফরে ভেঙ্গে গুড়িয়ে দেয়। যদিও পুলিশের অভিযানের টের পেয়ে বলরাম ভৌমিক বাড়ি থেকে পালিয়ে যায়। অভিযান শেষে বিশালগড় থানার এক পুলিশ অফিসার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন চুলাই মদ ব্যবসায়ী বলরাম ভৌমিকের বিরুদ্ধে বিশালগড় থানার পুলিশ একটি মামলা গ্রহণ করবে।

পুলিশ আরো জানিয়েছেন ভবিষ্যতে যদি বলরাম ভৌমিক এই ধরনের অবৈধ চুলাই মদ তৈরি সহ মদ ব্যবসার সাথে জড়িত হয় তাহলে আবারও তার বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বিশালগড় থানার পুলিশ।

Releated Posts

ত্রিপুরা সফরে অসমের  রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ, একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর বার্তা

আগরতলা, ১২ জুন: অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ…

ByByReshmi Debnath Jun 12, 2026

আয়ুষ মন্ত্রকের উদ্যোগে অনলাইন যোগা সেশনে অংশ নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: আন্তর্জাতিক যোগা দিবসের অঙ্গ হিসেবে আয়ুষ মন্ত্রক হাবিল্ড হেলথটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গ্রিনিস…

ByByReshmi Debnath Jun 12, 2026

গ্যাস সংকটের অজুহাতে তিন দিন বন্ধ মিড-ডে মিলের রান্না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: অমরপুর মহকুমার নতুনবাজার বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গত তিন দিন ধরে মিড-ডে মিল প্রকল্পের…

ByByReshmi Debnath Jun 12, 2026

কিউবার উপর মার্কিন অবরোধের প্রতিবাদে সাব্রুমে সিপিআই(এম)-এর মিছিল ও পথসভা

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১১ জুন : কিউবার উপর মার্কিন সাম্রাজ্যবাদের দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ ও আগ্রাসনের প্রতিবাদে বৃহস্পতিবার সাব্রুম…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top