News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফটিকরায় রাধানগর এলাকায় বেহাল এনএইচ – ২০৮ বিকল্প জাতীয় সড়ক, প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ
Image

ফটিকরায় রাধানগর এলাকায় বেহাল এনএইচ – ২০৮ বিকল্প জাতীয় সড়ক, প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে ফটিকরায়ের রাধানগর আসাম রাইফেলস ক্যাম্প সংলগ্ন এনএইচ-২০৮ বিকল্প জাতীয় সড়কের একটি অংশ। ফলে প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে লরি ও অন্যান্য যানবাহনের চালকরা।

লরি চালকেরা জানান, রাস্তার জরাজীর্ণ অবস্থার কারণে একের পর এক লরি আটকে পড়ছে ওই এলাকায়। বর্তমানে প্রায় ৪০ থেকে ৫০টি লরি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে বলে অভিযোগ। এর ফলে শুধু যানচলাচলই ব্যাহত হচ্ছে না, আর্থিক ক্ষতির মুখেও পড়ছেন পরিবহন ব্যবসায়ীরা।

চালকদের অভিযোগ, রাস্তার এই সমস্যার কথা বারবার সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রাণের ঝুঁকি নিয়েই প্রতিদিন এই রাস্তা পারাপার করতে হচ্ছে লরি চালকদের। তারা দাবি তুলেছেন, প্রশাসন যেন অবিলম্বে এলাকাটি পরিদর্শন করে দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সংস্থা “জিৎ কনস্ট্রাকশন”-কে দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেয়।

বহি:রাজ্য থেকে মাল বোঝাই লরি নিয়ে আগরতলা যাওয়ার পথে এমন সমস্যার সম্মুখীন হওয়ায় ক্ষোভে ফুঁসছেন চালকরা। তাদের অভিযোগ, রাস্তার সমস্যা সবাই দেখছে, কিন্তু কোনো উদ্যোগ নেই। তাই বাধ্য হয়ে আবার সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে প্রশাসনিক উদ্যোগ গ্রহনের দাবি জানিয়েছেন।

Releated Posts

২০ জুন ত্রিপুরা সফরে আসছেন এনডিডিবি-র চেয়ারম্যান ড. মীনেশ সি. শাহ, প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ১২ জুন : আগামী ২০ জুন ত্রিপুরা সফরে আসছেন ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড (এনডিডিবি)-এর চেয়ারম্যান ড. মীনেশ…

ByByReshmi Debnath Jun 12, 2026

ত্রিপুরায় ৭২ ঘণ্টার বনধের ডাক, খোয়াই ও তেলিয়ামুড়ায় সড়ক-রেল অবরোধ

আগরতলা, ১২ জুন : পুনর্বাসন চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ-এর ডাকা ৭২ ঘন্টার বনধকে ঘিরে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top