News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বর্গবাসী মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার জন্য রাহুল গান্ধী ও আরজেডি’র নেতার ক্ষমা চাওয়া উচিত: মুখ্যমন্ত্রী
Image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বর্গবাসী মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার জন্য রাহুল গান্ধী ও আরজেডি’র নেতার ক্ষমা চাওয়া উচিত: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ আগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বর্গবাসী মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার জন্য রাহুল গান্ধী ও আরজেডি’র নেতার ক্ষমা চাওয়া উচিত। তাদের এই মন্তব্যের তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা।

মুখ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালের পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। ভারতকে এক সৃষ্ট আসনে পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি গরীব পরিবারের সন্তান হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দেশের নেতৃত্ব আগের থেকে সহ্য করতে পারছিলেন না বিরোধীরা। বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বিভিন্ন অপবাদ লাগিয়েছেন তারা। কিন্তু এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বর্গবাসী মাকে যেভাবে কুরুচিকর মন্তব্য করা হয়েছে সেটি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। বিহারের মানুষ কোনভাবেই এটি সহ্য করবেন না।

তিনি আরো বলেন, দলীয় নেতৃত্বরা যেভাবে চলেন সেভাবেই কর্মীরাও পরিচালিত হন। কোন দলনেতা হয়ে রাহুল গান্ধী যদি এ ধরনের মন্তব্য করেন তাহলে তার দলের কর্মীরাও এ ধরনের অশালীন আচরণেরই অধিকারী হবেন। বিরোধী দলনেতার এ ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে কংগ্রেস এবং আরজেডিকে এই ঘটনার জন্য ক্ষমা চাওয়ার দাবি জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

উল্লেখ্য, সম্প্রতি বিহারের দারভাঙ্গায় কংগ্রেস ও আরজেডি’র এক যৌথ রাজনৈতিক সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর প্রয়াত মাকে নিয়ে অশালীন ভাষার ব্যবহার নিয়ে উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। এ বিষয়ে ইতিমধ্যেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র অমিত শাহ। তিনি সরাসরি এই ঘটনার নিন্দা জানিয়েছেন।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top