News Flash

Image

প্রায় ২ লক্ষাধিক গাঁজা গাছ ধ্বংস

আগরতলা, ২৭ আগস্ট : গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেয়েছে যাত্রাপুর থানার পুলিশ। জাগুরিয়া ছড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ। এদিন প্রায় ২ লক্ষাধিক গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়েছে।

এক পুলিশ আধিকারিক বলেন, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যাত্রাপুর থানার অন্তর্গত জাগুরিয়া ছড়া এলাকায় গাঁজা চাষ করা হয়। সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়েছে পুলিশ। এদিন প্রায় ২ লক্ষাধিক গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়েছে।

তিনি জানিয়েছেন, আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই অভিযান জারি রাখতে হচ্ছে। গোপন খবর পেলে আগামীদিনে আরো অভিযান চলবে।ওসির নেতৃত্বে, সাব ইন্সপেক্টর অমরকিশোর দেববর্মা, প্রীতম দত্ত সহ বেশ কিছু টি এস আর জোয়ান ও পুলিশ কনস্টেবলকে নিয়ে কাঠালিয়া পঞ্চায়েত এলাকার কাঁকরি নদীর দক্ষিনে চড়াই উৎরাই পেরিয়ে বেশ কিছু বড় বড় গাজা নার্সারি প্লটের সন্ধান পায়, দেড় ঘন্টা সময় নিয়ে সমস্ত নার্সারি গুলি কেটে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে পুলিশের দাবি।

Releated Posts

ত্রিপুরা সরকার ও এনএসই-র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, আর্থিক সচেতনতা ও শিল্পোন্নয়নে নতুন দিগন্ত: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং শিল্প ও ব্যবসার জন্য মূলধন সংগ্রহ সহজ…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top