News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবিপি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির গভর্নিং বডির সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত
Image

জিবিপি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির গভর্নিং বডির সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত

আগরতলা, ২৮ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতালের মানোন্নয়নে রাজ্য সরকার আন্তরিক। রাজ্যের মানুষের সুস্বাস্থ্য রক্ষায় এবং ঐকান্তিক প্রচেষ্টা ও আগ্রহে রাজ্যের প্রধান হাসপাতালে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গৃহীত হয়েছে। গতকাল এজিএমসি-র কাউন্সিল হলে রোগী কল্যাণ সমিতির (আরকেএস) গভর্নিংবডির সভায়ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন, রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন বিধায়িকা মীনা রাণী সরকার। এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির ভাইস-চেয়ারম্যান ডাঃ অশোক সিনহা রোগী কল্যাণ সমিতির সদস্যও কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, রোগী কল্যাণ সমিতির সদস্য ও কর্পোরেটর হীরালাল দেবনাথ, স্বাস্থ্য সচিব শ্রী কিরণ গিত্যে, স্বাস্থ্য অধিকারের অধিকর্তা ডাঃ তপন মজুমদার, জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ শঙ্কর চক্রবর্তী, আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ অনুপ কুমার সাহা।

হাসপাতালে ভর্তি রোগী যাদের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রায়োরিটি গ্রুপ, অস্ত্রোদয় এবং বিপিএল ভুক্তদের ক্ষেত্রে যে সমস্ত পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালে হয় না, সেইসব পরীক্ষা-নিরীক্ষা আউটসোর্সিং-এর মাধ্যমে হাসপাতালে বিনামূল্যে করার জন্য নতুন কাউন্টার খোলার অনুমোদন এই সভায় দেওয়া হয়েছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সেন্ট্রাল ল্যাবের মান উন্নয়ন ও রোগীদের আরও আধুনিক পরিষেবা প্রদানের জন্য বিভিন্ন নতুন ধরনের পরীক্ষার সুবিধা সংযোজন এর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। হাসপাতালের জাতীয় স্বাস্থ্য মিশনেরআন টাইড ফান্ড ব্যবহার করে ট্রমা কেয়ার, ইমারজেন্সি মেডিসিন এবং পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের জন্য ওষুধ জরুরী ভিত্তিতে ক্রয় করার সিদ্ধান্ত হয়।

রোগীদের সুবিধার্থে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে হাসপাতালে বিভিন্ন স্থানে অভিযোগ বা পরামর্শ জমা দেবার জন্য বাক্স স্থাপন করা হবে। রোগী ও রোগীর পরিজনেরা এই বাক্সে তাদের অভিযোগ বা পরামর্শ লিখিত আকারে জমা করতে পারেন। পরবর্তী সময়এই অভিযোগ বা পরামর্শ কর্তৃপক্ষ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেপারে। রোগীদের সুবিধার্থে আগরতলা গভর্মেন্ট মেডিকেল কলেজে মে আই হেল্প ইউ ডেস্ক-এ ১০ জন সিভিল সার্ভিস স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। যারা রোগী ও তাদের পরিজনের হাসপাতালে বিভিন্ন পরিষেবা সহজে গ্রহণ করতে সহায়তা করবেন। এছাড়াও হাসপাতালে রোগীদের স্বাস্থ্য পরিষেবা উন্নতি করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

Releated Posts

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026

স্বামী-সন্তান রেখে নিখোঁজ গৃহবধূ, শ্বশুর-শাশুড়িসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগরতলা, ৫ অক্টোবর: স্বামী ও দুই সন্তানকে রেখে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানা এলাকায়।…

ByByTaniya Chakraborty Oct 5, 2026
Scroll to Top