News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আমবাসায় গ্রামীণ ব্যাংকে ডাকাতির চেষ্টা, তদন্তে পুলিশ
Image

আমবাসায় গ্রামীণ ব্যাংকে ডাকাতির চেষ্টা, তদন্তে পুলিশ

আমবাসা, ২৬ আগস্ট : সম্প্রতি একের পর এক চুরি ও অপরাধমূলক ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার গতকাল রাতে আমবাসা এলাকায় চাঞ্চল্যকর ডাকাতির চেষ্টার ঘটনা প্রকাশ পেয়েছে। আমবাসায় গ্রামীণ ব্যাংকে ডাকাতের দল হানা দিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে ব্যাংকের কর্মীরা কাজে আসলে দেখতে পান ব্যাংকের প্রধান ফটকের তালা ও গ্রিল ভাঙা অবস্থায় রয়েছে। ভিতরে প্রবেশ করে তারা দেখেন, ব্যাংকের দরজা এবং লকারের তালা ভাঙা হয়েছে। অফিসের প্রায় সবকিছুই তছনছ করা হয়েছে। ব্যাংকের ভিতরের কাগজপত্র, আসবাবপত্র, কম্পিউটার, সিসিটিভি ডিভাইস ও অন্যান্য সামগ্রী এলোমেলো অবস্থায় পড়ে আছে।

ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি আমবাসা থানায় জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত ডাকাতি এবং ডাকাতরা রাতে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে প্রবেশ করে।

এক ব্যাঙ্ক কর্মী জানিয়েছেন, ডাকাতের দল টাকা বা মূল্যবান সামগ্রী নিতে পারেন নি। কিন্তু ব্যাংকের সিসিটিভি ক্যামেরা তছনছ করেছে। ফলে ফুটেজ উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, এর আগে সম্প্রতি আমবাসায় কয়েকটি ছোটখাটো চুরির ঘটনা ঘটেছিল, যার কোনোটিরই এখনও পর্যন্ত চূড়ান্ত সমাধান হয়নি। ফলে এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ব্যাংকের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা এবং রাতে কোনো নিরাপত্তা প্রহরী না থাকা এ ঘটনার অন্যতম কারণ হতে পারে। এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Releated Posts

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top