News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ওবিসি’দের ২৭ শতাংশ সংরক্ষণ কার্যকর করার দাবিতে ডেপুটেশন
Image

ওবিসি’দের ২৭ শতাংশ সংরক্ষণ কার্যকর করার দাবিতে ডেপুটেশন

আগরতলা, ২৬ আগস্ট: ওবিসি সম্প্রদায়ের অধিকার ও উন্নয়নের লক্ষ্যে আট দফা দাবি নিয়ে আজ ওবিসি কল্যাণ দপ্তরে ডেপুটেশন দিল গণমঞ্চ কেন্দ্রীয় কমিটি। এই কর্মসূচিতে অংশ নেন সংগঠনের একাধিক সদস্য ও নেতৃত্ব।

আজকের ডেপুটেশনে অংশ নিয়ে গণমঞ্চের এক সদস্য জানান, সংবিধানের ৩১-গ ধারা অনুযায়ী রাজ্য বিধানসভায় ওবিসিদের জন্য সংরক্ষণ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে, কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থাগুলিতে ওবিসিদের জন্য ২৭ শতাংশ সংরক্ষণ অবিলম্বে কার্যকর করার দাবিও উত্থাপিত হয়েছে।

সংগঠনের তরফ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরেই ওবিসি সম্প্রদায়ের মানুষ শিক্ষা, চাকরি ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। এই পরিস্থিতির পরিবর্তন আনতেই গণমঞ্চ এই পদক্ষেপ নিয়েছে। গণমঞ্চের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, দাবিগুলি অবিলম্বে পূরণ না হলে রাজ্যজুড়ে আরও বৃহত্তর আন্দোলনে নামবে তাঁরা।

Releated Posts

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top