News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুকুর থেকে মাছ চুরির অভিযোগে গণধোলাই খেল যুবক
Image

পুকুর থেকে মাছ চুরির অভিযোগে গণধোলাই খেল যুবক

মেলাঘর, ২৫ আগস্ট : তেলকাজলা গ্রামে পুকুর থেকে মাছ চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে এক যুবক। ধৃত যুবকের নাম পার্থ বনিক, বাড়ি উদয়পুর এলাকায়। গতকাল গভীর রাতে ওই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। গ্রামবাসীদের তৎপরতায় অবশেষে ধরা পড়ে এই চোর।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেলকাজলা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের একটি পুকুর দুই বছরের জন্য লিজ নিয়েছেন মেলাঘরের দেবনগর এলাকার এক মাছ ব্যবসায়ী। পুকুরে বিভিন্ন প্রজাতির মূল্যবান মাছ চাষ করা হচ্ছিল। তবে গত কয়েক মাস ধরেই লক্ষ্য করা যাচ্ছিল, মাঝেমধ্যেই পুকুর থেকে মাছ নিখোঁজ হয়ে যাচ্ছে। মাছ ব্যবসায়ীর সন্দেহ হয়, কেউ রাতের অন্ধকারে পুকুরে ঢুকে মাছ চুরি করছে।

ওই ঘটনার পরিপ্রেক্ষিতে মাছ ব্যবসায়ী নিজেই রাত্রে পাহারা দিতে শুরু করেন পুকুরের আশপাশে। গতকাল রাতেও তিনি অন্যান্য স্থানীয়দের নিয়ে পুকুরের চারপাশে নজরদারি চালাচ্ছিলেন। রাত প্রায় ২টা নাগাদ দেখতে পান এক ব্যক্তি পুকুরে নামছে। এরপরই তাকে ধরে ফেলেন এলাকাবাসীরা। ধৃত যুবক নিজেই স্বীকার করে নেয়, সে মাছ চুরি করতে এসেছিল।

ধৃত যুবকের নাম পার্থ বনিক, বাড়ি উদয়পুরে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে মেলাঘর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

ওউ ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুকুরের মালিক ও মাছ ব্যবসায়ীর অভিযোগ, একাধিকবার চুরি হওয়ায় তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে মেলাঘর থানার এক আধিকারিক জানান, “চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। যদি এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে এলাকাবাসীর দাবি, রাতের বেলায় পুলিশি টহল আরও বাড়ানো হোক, যাতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে।

Releated Posts

কিউবার উপর মার্কিন অবরোধের প্রতিবাদে সাব্রুমে সিপিআই(এম)-এর মিছিল ও পথসভা

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১১ জুন : কিউবার উপর মার্কিন সাম্রাজ্যবাদের দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ ও আগ্রাসনের প্রতিবাদে বৃহস্পতিবার সাব্রুম…

ByByReshmi Debnath Jun 12, 2026

গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার ও স্নানাগারের বেহাল দশা, চরম দুর্ভোগে রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১১ জুন: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার, প্রস্রাবাগার ও স্নানাগারের বেহাল অবস্থাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 12, 2026

অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলির প্রতিবাদে পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানে শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানের অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলির সিদ্ধান্তকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 12, 2026

নিট প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ১৫ জুন যুব কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ১১ জুন: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগামী…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top