News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতে এআই বিপ্লবের সূচনা, ৪২তম প্রতিষ্ঠা দিবসে সি-ডট-এর ভূমিকাকে কুর্নিশ: চন্দ্রশেখর পেম্মাসানি
Image

ভারতে এআই বিপ্লবের সূচনা, ৪২তম প্রতিষ্ঠা দিবসে সি-ডট-এর ভূমিকাকে কুর্নিশ: চন্দ্রশেখর পেম্মাসানি

নয়াদিল্লি, ২৫ আগস্ট: দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিপ্লব শুরু হয়েছে এবং এর অগ্রগতিতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যোগাযোগ ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেম্মাসানি। তিনি বলেন, গ্রামীণ টেলিফোন ব্যবস্থা থেকে শুরু করে আজকের ৫জি, অপটিক্যাল ফাইবার ও কোয়ান্টাম সুরক্ষিত যোগাযোগ প্রযুক্তির দিকে ভারতের এই যাত্রা অভূতপূর্ব।

শনিবার দিল্লিতে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স (সি-ডট)-এর ৪২তম প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, আত্মনির্ভর ভারত অভিযানের ভূমিকা আজ আগের চেয়ে অনেক বেশি। তিনি সি-ডট কর্তৃক সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত ৪জি ও ৫জি নেটওয়ার্কের প্রশংসা করে জানান, ইতোমধ্যেই এক লক্ষেরও বেশি বিএসএনএল টাওয়ারে এই প্রযুক্তি সফলভাবে ব্যবহৃত হচ্ছে। অল্প সময় এবং কম খরচে এই সাফল্য ভারতের প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, “সি-ডট এখন শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি ভারতের জন্য গর্বের জায়গা, যা ভবিষ্যতে উদ্ভাবনের মন্দির হিসেবে গড়ে উঠবে এবং গোটা বিশ্বের কাছে একটি রোল মডেল হয়ে উঠবে।”

এক বিশেষ সাক্ষাৎকারে সি-ডট-এর সিইও রাজকুমার উপাধ্যায় বলেন, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত সি-ডট দেশের গ্রামীণ এলাকায় স্বয়ংক্রিয় টেলিফোন এক্সচেঞ্জ স্থাপনের মাধ্যমে টেলিকম বিপ্লব এনেছিল। বর্তমানে প্রতিষ্ঠানটি সাইবার সিকিউরিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম প্রযুক্তির মতো অত্যাধুনিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান তিনি।

সি-ডট-এর এই অগ্রগতি প্রযুক্তি নির্ভর নতুন ভারতের রূপরেখা তৈরি করছে, যা আত্মনির্ভরতার পথে একটি বড় ধাপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Releated Posts

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top