News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্মার্ট মিটার ও আধুনিক লাইনের মাধ্যমে ত্রিপুরার বিদ্যুৎ সরবরাহে বিপ্লব: মন্ত্রী রতন লাল নাথ
Image

স্মার্ট মিটার ও আধুনিক লাইনের মাধ্যমে ত্রিপুরার বিদ্যুৎ সরবরাহে বিপ্লব: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৫ আগস্ট: বিদ্যুৎ ছাড়া উন্নয়ন সম্ভব নয়—এই বার্তা তুলে ধরে ত্রিপুরা বিদ্যুৎ দপ্তর সারা রাজ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আধুনিকীকরণের পথে এগোচ্ছে। আজ আগরতলার বোধজংনগরে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ ৯টি ১৩২ কেভি ট্রান্সমিশন লাইনের এইচটিএলএস কন্ডাক্টর পুনর্নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পে ব্যয় হবে প্রায় ১২৬ কোটি ৩৩ লাখ টাকা। ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড-এর উদ্যোগে এবং ডোনার মন্ত্রকের বিশেষ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে কাজটি সম্পন্ন হবে।

মন্ত্রী জানান, এই অবকাঠামো উন্নয়ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরও আধুনিক ও দক্ষ করে তুলবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, আগামী ২০৩১-৩২ অর্থবছরে ত্রিপুরার বিদ্যুৎ চাহিদা ৭০০ মেগাওয়াটে পৌঁছাবে—এই লক্ষ্যকে সামনে রেখেই লাইন আধুনিকীকরণ শুরু হয়েছে। আমরা এখন লাইন পরিবর্তন করছি, এবং এক বছরের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হবে। এই ৯টি লাইন পরিবর্তিত হবে, যার ফলে চাহিদা বাঁচানো সম্ভব হবে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, ২০১৮ সালের আগে রাজ্যে ১২টি ১৩২ কেভি সাবস্টেশন ছিল, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ২০-এ। আরও দুটি নতুন সাবস্টেশন তৈরি হচ্ছে। একইভাবে ৩৩ কেভি সাবস্টেশনের সংখ্যা ৪৪ থেকে বেড়ে হয়েছে ৭৫। বর্তমানে রাজ্যে গড়ে ২৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে। তবে বিদ্যুৎ চুরি, অতিরিক্ত লোড, ঝড়ঝঞ্ঝা এবং অন্যান্য নানা কারণে অনেক সময়ই নিরবিচ্ছিন্ন সরবরাহ ব্যাহত হয়। উদাহরণ টেনে মন্ত্রী বলেন স্কুল তিন দিন বন্ধ থাকলে তেমন সমস্যা হয় না, কিন্তু বিদ্যুৎ এক ঘণ্টার জন্যও বন্ধ হলে বিশাল অসুবিধা দেখা দেয়।

তিনি আরও বলেন, “আগে ট্রেন কয়লার উপর নির্ভরশীল ছিল, পরে ডিজেল এলো, যা পরিবেশের জন্য ক্ষতিকর। এখন বৈদ্যুতিক ট্রেনের যুগ শুরু হচ্ছে। ভবিষ্যতে যানবাহনও ক্রমে বৈদ্যুতিক হয়ে উঠবে। গ্যাস বা ডিজেলভিত্তিক যানবাহনের উপর নির্ভরতা কমে আসবে। তাই আমাদের সৌরশক্তির উপর গুরুত্ব দিতে হবে। আমরা পিএম সূর্য ঘর প্রকল্প চালু করেছি, কারণ গ্যাস একদিন শেষ হয়ে যাবে। নবায়নযোগ্য শক্তির দিকেই এখন এগোতে হবে।’

তিনি আরও জানান, শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, মানুষকেও স্বনির্ভর হতে হবে। আধুনিক প্রযুক্তি ও সুবিধা গ্রহণ করা জরুরি। স্মার্ট মিটার সেই আধুনিকতারই একটি অংশ, যা সবার জন্য উপকার বয়ে আনবে।

এই আধুনিকীকরণের আওতায় যে নয়টি ট্রান্সমিশন লাইন পুনর্নির্মাণ করা হবে সেগুলো হলো— বোধজংনগর থেকে সুর্যমনিনগর, সুর্যমনিনগর থেকে সুর্যমনিনগর লিলো পয়েন্ট, সুর্যমনিনগর থেকে বোধজংনগর, পি.কে. বারী থেকে পি.কে. বারী লিলো পয়েন্ট, আমবাসা থেকে মনু (পি.কে. বারীর মাধ্যমে), পি.কে. বারী থেকে কুমারঘাট, আমবাসা থেকে কমলপুর, রুখিয়া থেকে উদয়পুর এবং রবীন্দ্রনগর থেকে নিপকো মনারচাক।

এই অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ঝর্ণা রানি দাস, শান্তিপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান গোপা দাস, আর.কে. নগর গ্রাম পঞ্চায়েত প্রধান অনু চন্দ্র দাস, টিএসইসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক বিশ্বজিৎ বসু এবং টিপিটিএল -এর জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা।

Releated Posts

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top