News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বহিঃরাজ্য থেকে রাজ্যে প্রবেশের পথে তিন কোটি টাকার এসকফ উদ্ধার
Image

বহিঃরাজ্য থেকে রাজ্যে প্রবেশের পথে তিন কোটি টাকার এসকফ উদ্ধার

চুরাইবাড়ি, ২৫ আগস্ট : অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় পাচারের সময় অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্টে আটক প্রচুর পরিমাণ নেশার সিরাপ এসকফ। ধৃত গাড়ির চালক ও সহচালকও।

বিবরণে প্রকাশ, সোমবার দুপুর দুইটা নাগাদ পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরার আগরতলার উদ্দেশ্যে যাওয়ার সময় ত্রিপুরায় প্রবেশের মুখে অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্টের নাকা পয়েন্টে ডাব্লিউবি-২৫-এন – ৪৩৭০ নম্বরের ৭০৯ গাড়ি আটক করে পুলিশ তল্লাশি চালায়। এতে ট্রান্সপোর্টের গাড়ির মধ্যে থাকা বিভিন্ন খুচরো পণ্য সামগ্রীর আড়ালে তেলের টিনের ভেতর লুকায়িত প্রচুর পরিমাণ এসকফ সিরাপ দেখতে পায় পুলিশ। পরে ওই টিনগুলো কেটে বিপুল পরিমাণ এসকফ জব্দ করা হয়। ৩৯০টি টিনের ভেতর মোট ৩০৪২০ হাজার নেশার সিরাপ এসকাফ জব্দ করা হয়, যার কালোবাজারি মূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানান ইনচার্জ প্রনব মিলি। সঙ্গে গাড়ির চালক সামিনুর ইসলাম ও সহচালক শেখ আলামিনকে পুলিশ আটক করেছে। দুজনের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় দেওগঙ্গা থানাধীন শিমুলিয়া গ্ৰামে। ধৃত দুই জনের বিরুদ্ধে অসম পুলিশ এনডিপিএস আইনের সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তল্লাশি অব্যাহত রেখেছে।

অপরদিকে পুলিশি জেরায় চালক সামিনুর ইসলাম জানায়, বিগত দুই বছর পূর্বেও একইভাবে কলকাতা থেকে নেশার সিরাপ নিয়ে ত্রিপুরায় প্রবেশের সময় অসম গেটে ধরা পড়ে এবং পরবর্তী সময়ে দু বছর জেল খেটে পুনরায় বের হয়ে এসে নেশার সিরাপ নিয়ে ত্রিপুরা প্রবেশ করছিল সে। পুলিশের চোখে ধুলো দিতেই এই নিত্যনতুন পন্থা অবলম্বন করছে নেশা ব্যপারীরা।

Releated Posts

নিট প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ১৫ জুন যুব কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ১১ জুন: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগামী…

ByByReshmi Debnath Jun 12, 2026

অনুপ্রবেশ ও মানব পাচারের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব লক্ষীনগরবাসী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ জুন: ত্রিপুরায় অনুপ্রবেশ এবং মানব পাচার নিয়ে উদ্বেগের মধ্যেই উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন…

ByByReshmi Debnath Jun 12, 2026

গোয়েন্দা বিভাগের বড় সাফল্য,  ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল  যাত্রাপুর থানা।…

ByByReshmi Debnath Jun 11, 2026

বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি

আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top