News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিআরপি ও বিএসএফ-র যৌথ অভিযানে আটক এক নাইজেরিয়ান মহিলা
Image

জিআরপি ও বিএসএফ-র যৌথ অভিযানে আটক এক নাইজেরিয়ান মহিলা

বিলোনিয়া, ২৩ আগস্ট: বিলোনিয়া সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ কোন মতেই বন্ধ হচ্ছে না। এক নাইজেরিয়ান মহিলাকে আটক করল বিএসএফ ও জিআরপি। বিএসএফ এবং জিআরপি যৌথ ভাবে ওই মহিলাকে বিলোনিয়া রেল স্টেশনে আটক করে।

জানা গিয়েছে, তার কাছে প্রায় চার হাজার টাকা বাংলাদেশী এবং ভারতীয় মুদ্রা চার হাজার পাওয়া যায়। কিছু না বললেও সন্দেহ করা হচ্ছে বিলোনিয়ার কোন না কোন সীমান্ত ব্যবহার করে সে বাংলাদেশ থেকে বিলোনিয়া এসেছে। আরও জানা গিয়েছে, রেলে করে ওই মহিলা আগরতলা হয়ে দিল্লিতে যাবে। আটক হওয়ার পর মহিলার উদ্যত আচরণ লক্ষ্য করা যায়। পরে জিআরপি থানা মহিলাকে বিলোনিয়া আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হেফাজতে পাঠায়। ওই ঘটনায় আরেকবার প্রমাণিত হয় বিলোনিয়া সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত নয়। এক্ষেত্রে সীমান্ত রক্ষী বাহিনীর গাফিলতি আবারো প্রকাশ্যে আসে।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top