News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পারিবারিক ঝামেলার জেরে ছোট ভাইয়ের উপর এসিড নিক্ষেপ বড় ভাইয়ের
Image

পারিবারিক ঝামেলার জেরে ছোট ভাইয়ের উপর এসিড নিক্ষেপ বড় ভাইয়ের

বিলোনিয়া,২৩ আগস্ট: পারিবারিক ঝামেলার জেরে ছোট ভাইয়ের উপর এসিড নিক্ষেপ বড় ভাইয়ের। তাতে নষ্ট হয়ে যায় একটি চোখ। শনিবার দুপুরে এমনটাই অভিযোগ তুলে বিলোনিয়া থানায় মামলা দায়ের করেন ছোট ভাই। ওই ঘটনা বিলোনিয়া সুভাষ নগর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ছোট ভাই পরিমল দেবনাথ জানান, ঘটনার সূত্রপাত গত একমাস আগে। বড় ভাই সুবল দেবনাথ নাকি ছোট ভাই পরিমল দেবনাথের ছেলের বউকে ও মারধর করেন। মারধরের বিষয় নিয়ে বিলোনিয়া মহিলা থানাতে মামলা দায়ের হওয়ার পর এরপরেই সুভাষ নগর পঞ্চায়েতে বসে উভয় পক্ষের ঘটনা মীমাংসা হয়। মীমাংসার এক মাস অতিক্রান্ত হওয়ার পরেই মদমত্ত অবস্থায় সুবল দেবনাথ প্রতিনিয়ত অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে পরিমল দেবনাথ ও তার পরিবারকে। গত শুক্রবার সন্ধ্যায় ছোট ভাই পরিমল দেবনাথ বড় ভাই সুবল দেবনাথ এর কাছে অকথ্য ভাষায় গালিগালাজ করার কারণ জানতে গেলে তখনই সুবল দেবনাথ পরিমল দেবনাথের উপর এসিড ছুড়ে মারে পরিমল দেবনাথের উপর। সাথে সাথে পরিমল দেবনাথকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক স্থানান্তরিত করে দেয় শান্তিরবাজার জেলা হাসপাতালে।

শনিবারে হাসপাতাল থেকে ছুটি নিয়ে আহত পরিমল দেবনাথ সোজা চলে আসে বিলোনিয়া থানাতে। সুষ্ঠু বিচার চেয়ে লিখিত ভাবে বড় ভাই সুবল দেবনাথের বিরুদ্ধে মামলা দায়ের করে বিলোনিয়া থানায়।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top