News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতীয় অর্থনীতি ‘মৃত’ : ট্রাম্পের মন্তব্যকে সমর্থন রাহুল গান্ধীর, মোদি সরকারকে তীব্র আক্রমণ
Image

ভারতীয় অর্থনীতি ‘মৃত’ : ট্রাম্পের মন্তব্যকে সমর্থন রাহুল গান্ধীর, মোদি সরকারকে তীব্র আক্রমণ

নয়াদিল্লি, ৩১ জুলাই : ভারতীয় অর্থনীতি “মৃত”, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যকে সমর্থন জানালেন কংগ্রেস নেতা ও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর দাবি, ট্রাম্প যা বলেছেন, তা সত্যি। প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ছাড়া সবাই জানে ভারতের অর্থনীতি মৃত। আমি খুশি, প্রেসিডেন্ট ট্রাম্প একটি বাস্তব সত্য তুলে ধরেছেন।

রাহুলের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন এবং ভারতের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্পের কথায়, ভারত এবং রাশিয়া উভয়ই এখন “মৃত অর্থনীতি”।

রাহুল গান্ধী বলেন, শুধুমাত্র আদানির স্বার্থরক্ষায় বিজেপি সরকার ভারতের অর্থনীতিকে ধ্বংস করেছে। প্রধানমন্ত্রী মোদি আদানির জন্যই কাজ করেন, দেশের জন্য নয়। এই ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি হোক বা অন্য কিছু, মোদি ঠিক ট্রাম্প যা বলবেন তাই করবেন। সাথে তিনি যোগ করেন, আজ ভারতের সামনে আসল সমস্যা হচ্ছে, এই সরকার আমাদের অর্থনীতি, প্রতিরক্ষা ও বৈদেশিক নীতিকে ধ্বংস করে দিয়েছে। ওরা দেশটাকে মাটিতে নামিয়ে দিচ্ছে।

ট্রাম্পের ধারাবাহিক অভিযোগ নিয়ে কেন্দ্র সরকারের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন রাহুল। তিনি বলেন, ট্রাম্প বারবার বলছেন তিনি যুদ্ধবিরতি করেছেন, পাঁচটি ভারতীয় জেট ভেঙে পড়েছে, এখন তিনি ২৫ শতাংশ শুল্ক চাপাবেন। তাহলে প্রধানমন্ত্রী মোদি চুপ কেন? উত্তর দিচ্ছেন না কেন? কে চালাচ্ছে দেশটা?

বিশ্লেষকদের মতে, রাহুল গান্ধীর এই মন্তব্য বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে। একইসঙ্গে ভারত-মার্কিন সম্পর্ক ও অর্থনীতির ভবিষ্যৎ দিকনির্দেশও অনেকাংশে এই বিতর্কের ওপর নির্ভর করছে।

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top