News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেরলের সন্ন্যাসিনীদের গ্রেফতারে ক্ষোভে ফেটে পড়লেন প্রিয়াঙ্কা গান্ধী, ওয়াইনাড বিপর্যয় তহবিল নিয়ে কেন্দ্রকে তুলোধোনা
Image

কেরলের সন্ন্যাসিনীদের গ্রেফতারে ক্ষোভে ফেটে পড়লেন প্রিয়াঙ্কা গান্ধী, ওয়াইনাড বিপর্যয় তহবিল নিয়ে কেন্দ্রকে তুলোধোনা

নয়াদিল্লি, ৩০ জুলাই : কেরলের সন্ন্যাসিনীদের ছত্তিশগড়ে গ্রেফতারের ঘটনায় প্রবল ক্ষোভ প্রকাশ করে আজ বুধবার সংসদ ভবন চত্বরে প্রতিবাদে বসলেন ওয়ানাডের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। একইসাথে ওয়ানাডে প্রাকৃতিক দুর্যোগের পরও কেন্দ্রীয় ত্রাণ তহবিল বরাদ্দ না হওয়ায় কেন্দ্রীয় সরকারকেও তীব্র আক্রমণ করেন তিনি।

২৬ জুলাই ছত্তিশগড়ের পুলিশ কেরলের কয়েকজন সন্ন্যাসিনীকে মানব পাচার ও জোরপূর্বক ধর্মান্তরণের অভিযোগে গ্রেফতার করেছে। যদিও কেরল বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখর মঙ্গলবার এক বিবৃতিতে জানান, এই গ্রেফতার এক প্রকার ভুল বোঝাবুঝির ফল। কোনও পাচার বা ধর্মান্তরণের ঘটনা ঘটেনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা বলেন, কেরলের সন্ন্যাসিনীদের অত্যন্ত খারাপভাবে ব্যবহার করা হয়েছে। তাঁদের এমন অপরাধে অভিযুক্ত করা হয়েছে যা তাঁরা করেননি। তাঁদের জোর করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সংখ্যালঘুদের উপর এই ধরনের আক্রমণের প্রতিবাদ করছি। তিনি আরও বলেন, আমরা সংসদে এই ইস্যুটি ইতিমধ্যেই উত্থাপন করেছি এবং আজ আবার করব। এই ধরনের অন্যায়-অত্যাচার আমরা মেনে নেব না।

সরকারের থেকে কোনও পদক্ষেপের আশা করেন কি না, এমন প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কার কটাক্ষ, সরকার কেবল নিজের প্রচার আর নির্বাচনের সময়ই সক্রিয় হয়। তাদের কাছ থেকে কোনো প্রকৃত পদক্ষেপের আশা করি না। কিন্তু আমাদের দায়িত্ব, আমরা মানুষের পক্ষে কথা বলব।

এদিকে কেরলে বিশেষ করে ওয়ানাড জেলায় ভয়াবহ বন্যা ও ধসের প্রেক্ষিতে কেন্দ্রীয় ত্রাণ তহবিল বরাদ্দ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। ২ জুলাই লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবর্ষে এখনও পর্যন্ত কেরলকে জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে কোনও অর্থ দেওয়া হয়নি।

প্রিয়াঙ্কা জানান, এক বছর কেটে গেলেও দুর্গত মানুষরা আজও লড়াই করছেন। সেই সময়ের সহানুভূতি ও ত্রাণসামগ্রী সত্ত্বেও দুর্ভোগ কাটেনি। তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, সবচেয়ে অবাক করা বিষয়, কেন্দ্র যে অর্থ পাঠিয়েছে, তা ঋণ হিসাবে পাঠানো হয়েছে। এটা নজিরবিহীন! বিপর্যয়ের পর মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য থাকলে এই ঋণ কেন? এটা কেন্দ্রের পক্ষে সামান্য টাকা। সরকারের উচিত সেই ঋণ মাফ করে দেওয়া।

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top