News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের আঁধারে নতুন উদ্বোধন হওয়া কংগ্রেস ভবনে অগ্নিসংযোগের চেষ্টা দুষ্কৃতীদের, থানায় মামলা
Image

রাতের আঁধারে নতুন উদ্বোধন হওয়া কংগ্রেস ভবনে অগ্নিসংযোগের চেষ্টা দুষ্কৃতীদের, থানায় মামলা

আগরতলা, ৩০ জুলাই: রাতের আঁধারে নতুন উদ্বোধন হওয়া কংগ্রেস ভবনে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। এমনই অভিযোগ এনে আজ থানায় মামলা দায়ের করলেন কংগ্রেস কর্মীরা। ঘটনা দক্ষিণ ত্রিপুরার ৩৯-মনু বিধানসভা ক্ষেত্রের চালিতাছড়ি এলাকার কংগ্রেস ভবনে।

উল্লেখ্য, গত সোমবার ২৪ জুলাই এই কংগ্রেস ভবনের উদ্বোধন করেছেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। কিন্তু আজ
গভীর রাতে দুষ্কৃতিকারীরা অগ্নিসংযোগের চেষ্টা চালায়। ভবনের বাইরে থাকা দলীয় পতাকা, ফেস্টুন ও আলোকসজ্জা পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার জেরে এলাকায় পাড়াতে ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়। আজ মনুবাজার থানায় জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারী ও নেতা চেলাফ্রু মগ লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

Releated Posts

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ধর্মনগরে রক্তদান শিবির ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা

ধর্মনগর, ২৩ জুন : বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে সোমবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে রক্তদান শিবির, স্বেচ্ছায়…

ByByReshmi Debnath Jun 23, 2026

গভীর জঙ্গলে বনদপ্তরের অভিযান, অবৈধ চোরাই কাঠের মিলসহ বিপুল পরিমাণ কাঠ উদ্ধার

বিশালগড়, ২৩ জুন:  বিশালগড় মহকুমার চরিলাম রংমালা এলাকার গভীর জঙ্গলে অবৈধভাবে চলতে থাকা একটি চোরাই কাঠের মিলে অভিযান…

ByByReshmi Debnath Jun 23, 2026

জমি নিয়ে বিরোধ, প্রাক্তন প্রধানের মারধরে হাসপাতালে কৃষক, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

কৈলাসহর, ২৩ জুন : ঊনকোটি জেলার কৈলাসহরে জমি সংক্রান্ত বিবাদে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

বিদ্যালয়ে শিক্ষক সংকট ও অনিয়মিত উপস্থিতির অভিযোগে ক্ষুব্ধ অভিভাবকরা, ব্যাহত শিক্ষার পরিবেশ

উদয়পুর, ২৩ জুন : শিক্ষক স্বল্পতার পাশাপাশি শিক্ষকদের খামখেয়ালিপনা ও অনিয়মিত উপস্থিতির কারণে শিক্ষার পরিবেশ দিন দিন ভেঙে…

ByByTaniya Chakraborty Jun 23, 2026
Scroll to Top