News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রায় তিন মাস ধরে বন্ধ পঞ্চায়েতের কাজ, সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত গ্রামবাসী, প্রতিবাদে সরব সিপিআইএম
Image

প্রায় তিন মাস ধরে বন্ধ পঞ্চায়েতের কাজ, সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত গ্রামবাসী, প্রতিবাদে সরব সিপিআইএম

আগরতলা, ২৯ জুলাই : কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিক ক্রিয়াকলাপ প্রায় তিন মাস ধরে বন্ধ হয়ে আছে। নতুন নির্বাচিত প্রধান ও উপপ্রধান শপথ গ্রহণ করলেও দায়িত্ব নিতে পারছেন না, যার ফলে স্থানীয় বাসিন্দারা প্রাথমিক পরিষেবা থেকে বঞ্চিত। তাই সিপিআই(এম)-এর পক্ষ থেকে ব্লক দফতর ঘেরাও করে দ্রুত দায়িত্বপ্রদানের দাবি জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের পঞ্চায়েত নির্বাচনে উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতে সিপিআই(এম) ৭টি এবং বিজেপি ৬টি আসনে জয়ী হওয়ায় সংখ্যাগরিষ্ঠতা পায় সিপিআইএম এবং প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করে প্রায় এক বছর ধরে পঞ্চায়েত কার্যক্রম চালায়। প্রায় তিন মাস আগে সিপিআই(এম)-এর এক সদস্য আর্থিক লোভে বিজেপির দিকে সরে গিয়েছিলেন। অনাস্থা ভোটে প্রধান ও উপপ্রধান পদ হারান, এবং সদস্যপদ বাতিল হয়। ১৬ জুন নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন শেষে মমতা বেগম পঞ্চায়েত প্রধান,আব্দুল বাছিত উপপ্রধান নির্বাচিত ও শপথ গ্রহণ করেন।

তবে শপথগ্রহণের প্রায় ২০ দিন পেরিয়ে গেলেও তারা প্রশাসনিক দায়িত্ব গ্রহণ শুরু করতে পারেননি। যার ফলে স্থানীয়রা রেগা প্রকল্প, ফ্যামিলি কপি, ট্রান্সফার ও অন্যান্য জরুরি সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছে। নির্বাচনের বৈধতা নিয়ে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসে লিখিত অভিযোগ দাখিল করা হয়। যদিও জেলা ও ব্লক প্রশাসনের তদন্ত শেষে নবনির্বাচিতদের সনদ প্রদান করা হয়, তারপরও তারা দায়িত্ব নিতে পারছেন না। তাই এরই প্রতিবাদে আজ কদমতলা ব্লকের বিডিও সঞ্জীব দেবনাথকে ঘেরাও করে বিক্ষোভে দেখিয়েছেন সিপিআইএমের কর্মী সর্মথকরা।

তাঁদের দাবি, দ্রুত প্রধান ও উপপ্রধানকে দায়িত্বভার দেওয়া হোক। আজকের এই ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন কদমতলা–কুর্তি বিধানসভার সিপিআই(এম) বিধায়ক ইসলামে উদ্দিন, ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায়, মহকুমা মণ্ডলীর সদস্য জহুরুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top