News Flash

Image

স্বামীর দায়ের কোপে গুরুতর আহত স্ত্রী

আগরতলা, ২৪ জুলাই:
স্বামীর হাতে দায়ের কোপে গুরুতর আহত হলেন স্ত্রী। ঘটনা কমলপুর থানাধীন রামদুর্লভপাড়ায়।

ঘটনার বিবরণে জানা যায়, স্বামী রাজেশ কর্মকার এবং স্ত্রী সবিতা দেবনাথ এর মধ্যে কোন এক কারণ নিয়ে বৃহস্পতিবার রাতে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। এর জেরেই একটা সময় রাজেশ তার স্ত্রীকে একটি ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হন স্ত্রী সবিতা দেবনাথ। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত ছবিতা দেবনাথকে প্রথমে কমলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার আঘাত গুরুতর হওয়ায় তাকে কুলাই জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে সেখানেই গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন সবিতা দেবনাথ। ঘটনায় একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

এলাকাবাসীদের দাবি, প্রায়শই রাজেশ এবং তার স্ত্রী সবিতার মধ্যে বাকবিতণ্ডা লেগেই থাকতো। গতকালও একই ভাবে এই ঘটনা সংঘটিত হয়।।

Releated Posts

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top