News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলাদেশে পাচারকালে কোনাবন চৌমুহনী চা বাগান এলাকায় আটক বাইক
Image

বাংলাদেশে পাচারকালে কোনাবন চৌমুহনী চা বাগান এলাকায় আটক বাইক

আগরতলা, ২৫ জুলাই : বাংলাদেশে পাচারকালে কোনাবন চৌমুহনী চা বাগান এলাকায় আটক পালসার বাইক। ঘটনাস্থল থেকে পালিয়ে গেলো পাচারকারীরা। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে। আটক পালসার বাইকটি উদ্ধার করে মধুপুর থানায় নিয়ে যায় পুলিশ।

সারা রাজ্যে বিভিন্ন এলাকায় চুরির ঘটনায় আতঙ্কিত গোটা রাজ্যবাসী। নেশার টাকা জোগাড় করতে বর্তমানে একাংশ যুবসমাজ এখন চুরির বিদ্যা পাথেয় করে নিয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। রাজ্য পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে মন্দির মসজিদ শিক্ষালয় থেকে শুরু করে আদালতে প্রতিনিয়ত হানা দিচ্ছে চোরের দল।

ঠিক তেমনীভাবে রাজ্যের বিভিন্ন এলাকায় গ্যারেজ থেকে গাড়ির চাকা, মন্দির থেকে প্রণামী বাক্স, শিক্ষালয় থেকে বিভিন্ন কম্পিউটার সহ শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী চুরি, করছে চোরের দল। শুক্রবার দুপুরে সীমান্তরক্ষী থাকাকালীন অবস্থায় পাচারকারীরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বাইক ও স্কুটি চুরি করে অবৈধভাবে বাংলাদেশে পাচার করছিল। কোনাবন টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকা দিয়ে চুরির বাইক পাচার করতে যাওয়ার পথে এলাকার জনগণ বাইক সহ পাচারকারীদের আটক করার চেষ্টা করেন। কিন্তু পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ।

পরবর্তী সময়ে ঘটনাস্থলে ছুটে আসে বিএসএফ জওয়ান সহ মধুপুর থানার পুলিশ। এলাকাবাসীদের অভিযোগ একাংশ সীমান্তরক্ষী বাহিনী পাচারকারীদের সাথে মিলিত রয়েছে। আর যদি না হয় তাহলে কিভাবে সীমান্তরক্ষী বাহিনী থাকাকালীন অবস্থায় পাচারকারীরা চুরির বাইক ও স্কুটি বাংলাদেশে পাচার করছে। রাজ্য প্রশাসনের দ্রুত কঠোর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন গোটা এলাকায় জনগণ।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top