News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে দেখা করলেন প্রদ্যোৎ
Image

দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে দেখা করলেন প্রদ্যোৎ

আগরতলা, ২৪ জুলাই : দিল্লিতে সর্বভারতীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করলেন তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন। সঙ্গে উপস্থিত ছিলেন কৃতি দেবী দেববর্মন সহ তিপ্রা মথার অন্যান্য প্রতিনিধিগণ।

এদিন জেপি নাড্ডার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর। মূলত অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এবং তিপ্রাসা চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সেখানের সংখ্যালঘু জনগণের উপর আক্রমণের ফলে আন্তর্জাতিক নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে অনুপ্রবেশকারীদের ঢুকতে প্রয়োজনীয় পদক্ষেপের প্রয়োজনীয়তা সম্পর্কেও আলোচনা করা হয়েছে। এদিনের বৈঠকে আলোচনা হয়েছে তিপ্রাসা চুক্তি নিয়ে। ত্রিপুরার জনজাতি অংশের জনগণের উন্নয়নে তিপ্রাসা চুক্তি বাস্তবায়নের ওপরেও বিশেষ আলোচনা হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top