News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভাঙা রাস্তা দিয়ে রাস্তা পারাপার করতে গিয়ে উল্টে গেল গাড়ি, অল্পেতে রক্ষা পেলেন চালক, রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের
Image

ভাঙা রাস্তা দিয়ে রাস্তা পারাপার করতে গিয়ে উল্টে গেল গাড়ি, অল্পেতে রক্ষা পেলেন চালক, রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

বক্সনগর, ২৪ জুলাই : ভগ্নদশা রাস্তা দিয়ে চার চাকার ডিআই গাড়ি পার হতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়ে উল্টিয়ে যায় গাড়ি। অল্পেতে রক্ষা পেয়েছেন গাড়ির চালক।

মেলাঘর পূর্ব চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের শ্মশানঘাট এলাকা পার হয়ে বানিয়া ছড়া সেতু-লাগুয়া একটি গ্রামীণ রাস্তা রয়েছে। এ রাস্তার একেবারে গোমতী নদী লাগুয়া। গত বছর বন্যার সময় এ রাস্তার বিরাট একটা অংশ ভেঙ্গে গোমতী নদীতে চলে যায়, যার ফলে বিরাট বড় ভাঙ্গা রূপ নেয় রাস্তাটি। স্থানীয় লোকজন, এই ভাঙ্গা জায়গাটিকে সংস্কার করার জন্য স্থানীয় পঞ্চায়েত, এমনকি মেলাঘর পিডব্লিউডি দপ্তরে গিয়েও কোন কাজ হয়নি। দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়েই পারাপার করছেন স্থানীয়রা। ফলে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা লেগেই রয়েছে। আজ পুনরায় একটি গাড়ি এই ভগ্ন রাস্তা দিয়ে পার হতে গিয়ে উল্টে যায়। নদী লাগোয়া একটি গাছে গিয়ে আটকায় গাড়িটি। যার ফলে প্রাণ বাঁচে চালকের। না হলে গাড়িটি সোজা নদীতে গিয়ে পড়তো।

স্থানীয়রা রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। এলাকার জনগণ অসুস্থ হলে অথবা কোন আপৎকালীন অবস্থায় এলাকায় কোন গাড়ি প্রবেশ করানো সম্ভব হবে না। তাই যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top