News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় চুরি, নগদ অর্থসহ স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয় চোর
Image

প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় চুরি, নগদ অর্থসহ স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয় চোর

তেলিয়ামুড়া, ২২ জুলাই : প্রকাশ্যে দিনেরবেলায় তেলিয়ামুড়া শহরের অন্যতম জনবহুল এলাকা জয়নগরে ঘটে গেল চুরির ঘটনা। পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে চোরের দল নির্দ্বিধায় নগদ ১০ থেকে ১১ হাজার টাকা সহ চার ভরি স্বর্ণালংকার এবং বহু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।

ঘটনার বিবরণে জানা যায়, জয়নগর এলাকার রাখাল পালের বাড়ির সদস্যরা নিকটবর্তী চৈতন্য আশ্রমে গিয়েছিলেন, বিকেল নাগাদ বাড়িতে ফিরে এসে দেখতে পান জানালার নেট কাটা এবং ঘরের ভেতর ঢুকে দেখতে পান সবকিছু লণ্ড-ভণ্ড হয়ে রয়েছে। চুরি হয়েছে এই বিষয়টা অনুধাবন করে প্রথমে প্রতিবেশীদের জানানো হয় এরপর খবর দেওয়া হয় পুলিশে।

পুলিশ খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসে এবং ঘটনার তদন্ত করার দাবি করেছে। তবে প্রকাশ্যে এইভাবে দিনেরবেলায় তেলিয়ামুড়ার জয়নগরের মত এলাকায় চুরি কান্ড সংঘটিত হওয়াতে নিশ্চিতভাবে পুলিশি নিরাপত্তা ব্যাবস্থার নিয়ে তথা সার্বিক নিরাপত্তা ব্যাবস্থার পরিপ্রেক্ষিতে এক বড়সড়ো প্রশ্ন তৈরি করল। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এখন তাকিয়ে রয়েছে পুলিশ এই ব্যাপারে কোন ব্যাবস্থা গ্রহণ করে কিনা, সেই দিকে।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top