News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অর্ধসমাপ্ত স্মোক হাউজের কাজ সমাপ্তি করতে সংবাদমাধ্যমের দারস্ত স্থানীয়রা
Image

অর্ধসমাপ্ত স্মোক হাউজের কাজ সমাপ্তি করতে সংবাদমাধ্যমের দারস্ত স্থানীয়রা

বিলোনিয়া, ২২ জুলাই : শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কাঁঠালিয়া রায়পাড়া এডিসি ভিলেজের স্মোক হাউস নির্মাণ করার কাজ শুরু হয়েছিল। কিন্তু আচমকাই অনেক মাস যাবৎ কাজ বন্ধ হয়ে রয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, কাজ অর্ধসমাপ্তি রেখে অর্থ নয়ছয় করে চলে গেছে ঠিকেদার। তাই অর্ধসমাপ্ত স্মোক হাউজের কাজ সমাপ্তি দাবিতে সংবাদমাধ্যমের দারস্ত হয়েছেন স্থানীয়রা।

জানা গিয়েছে, ২০২৪ সালে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কাঁঠালিয়া রায়পাড়া এডিসি ভিলেজের দক্ষিন জেলার জোনাল অফিস থেকে জায়গা নির্ধারন করে স্থানীয় জ্যোতিলাল রিয়াংয়ের রাবার গাছ কেটে স্মোক হাউজের কাজ শুরু করা হয়। এই স্মোক হাউজের কাজ শুরু হওয়াতে এলাকার লোকজনেরা খুবই খুশি হয়েছে। এই স্মোক হাউজ নির্মান হলে এডিসি এলাকায় বসবাসকারী লোকজনেরা খুবই উপকৃত হবে। কিন্তু দেখা যায় অনেক মাস যাবৎ কাজ বন্ধ হয়ে রয়েছে।

জানা যায় বহিঃরাজ্যের এক কোম্পানি এই কাজের বরাত পেয়েছে। স্থানীয় লোকজনদের অভিযোগ, এই কাজ অর্ধসমাপ্তি রেখে অর্থ নয়ছয় করে চলে গেছে ঠিকেদার। যেটুকু কাজ করা হয়েছে তার গুনগত মান খুবই খারাপ বলে জানান স্থানীয়রা। এমনকি, এই কোম্পানি এডিসি এলাকায় ১৬ টি কাজের বরাত পেয়েছে। এই কাজগুলোর মধ্যে একটি কাজও সমাপ্তি হয়নি বলে অভিযোগ লোকজনের।

এলাকাবাসীর দাবি, এবিষয়টি সুষ্ঠ তদন্ত করে কাজ সঠিকভাবে সমাপ্তি করতে এডিসি প্রসাশন পদক্ষেপ গ্রহন করুক

Releated Posts

বিশালগড় গুলিকাণ্ডে আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার

বিশালগড়, ২৭ জুন: বিশালগড়ের বহুল আলোচিত ঠিকাদারের বাড়িতে গুলিকাণ্ডের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

মাংসের দোকানে পুলিশের তল্লাশি, চোলাই মদ ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের দাবি

আগরতলা, ২৭ জুন: আড়ালিয়া শালবন এলাকায় গতকাল রাতের বিক্ষিপ্ত ঘটনাকে ঘিরে নতুন মোড় এসেছে। অভিযোগের ভিত্তিতে শনিবার পুলিশের…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ঘোষপাড়া সড়কের বেহাল দশা, কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২৭ জুন: শহরের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের মাঝেই এবার বেহাল রাস্তার প্রতিবাদে সরব হলেন আগরতলার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top