News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ দোকানে আক্রান্ত ব্যক্তি, প্রতিবাদে সিপিআইএমের বিক্ষোভ কর্মসূচি, দোষীদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ
Image

নিজ দোকানে আক্রান্ত ব্যক্তি, প্রতিবাদে সিপিআইএমের বিক্ষোভ কর্মসূচি, দোষীদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই:নিজ দোকানে দুষ্কৃতি দ্বারা আক্রান্ত হলেন এক ব্যক্তি। ঘটনার প্রতিবাদে সরব হল সিপিআইএম। মানিক ভান্ডার বাজারে বিক্ষোভ কর্মসূচি এবং কমলপুর-আমবাসা সড়ক অবরোধ করল সিপিআইএম দলীয় কর্মী সমর্থকরা।

কমলপুর মহকুমা মানিকভান্ডার বাজারের এক ব্যবসায়ীর উপর প্রাণঘাতী হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এরই প্রতিবাদে রবিবার সকাল থেকে রাস্তা অবরোধ করে সিপিআইএম দলীয় কর্মী সমর্থকরা। মানিকভান্ডার বাজারের এক ব্যবসায়ী সিপিআইএম সমর্থিত ব্যবসায়ী মোহনলাল দেবের উপর শনিবার রাতে প্রাণঘাতী হামলা চালায় দুষ্কৃতিকারীরা। দোকানে থাকা অবস্থাতেই উনার উপর প্রাণঘাতী হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি। এরই প্রতিবাদে আছে সকাল থেকে সিপিআইএমের নেতৃত্বরা মানিক ভান্ডার বাজারে বিক্ষোভ সামিল হয়। পরে রাস্তা অবরোধ করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। যদিও পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধমুক্ত হয় রাস্তা। তবে দোষীদের গ্রেপ্তার করা না হলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সিপিআইএম সমর্থকরা।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top