News Flash

  • Home
  • প্রধান খবর
  • অসমে বাংলা ভাষাভাষীদের হুমকি দেওয়া অসাংবিধানিক, বিজেপির বিভাজনমূলক রাজনীতি সীমা ছাড়িয়েছে, তোপ দাগলেন মমতা, হিমন্তর পাল্টা : দিদি, আমরা অনুপ্রবেশকারীর বিরুদ্ধে লড়ছি, নিজেদের লোকের বিরুদ্ধে নয়
Image

অসমে বাংলা ভাষাভাষীদের হুমকি দেওয়া অসাংবিধানিক, বিজেপির বিভাজনমূলক রাজনীতি সীমা ছাড়িয়েছে, তোপ দাগলেন মমতা, হিমন্তর পাল্টা : দিদি, আমরা অনুপ্রবেশকারীর বিরুদ্ধে লড়ছি, নিজেদের লোকের বিরুদ্ধে নয়

গুয়াহাটি/কলকাতা, ১৯ জুলাই : অসমে বিজেপি সরকার কর্তৃক বাংলা ভাষাভাষী নাগরিকদের বিরুদ্ধে ‘দমনমূলক মনোভাব’ গ্রহণ করা হচ্ছে বলে অভিযোগ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, এটি শুধু বৈষম্যমূলক নয়, বরং অসাংবিধানিকও।

এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, বাংলা ভাষা দেশের দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা এবং অসমেও এটি দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা। যারা সমস্ত ভাষা ও ধর্মকে সম্মান জানিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে, তাঁদের যদি মাতৃভাষা রক্ষার কারণে হুমকি দেওয়া হয়, তাহলে তা অসাংবিধানিক ও বৈষম্যমূলক।

সাথে তিনি যোগ করেন, অসমে বিজেপির বিভাজনমূলক রাজনীতি এখন সীমা ছাড়িয়ে গিয়েছে। আমি বিশ্বাস করি, অসমের মানুষ এর যোগ্য জবাব দেবে। আমি প্রত্যেক সাহসী নাগরিকের পাশে আছি, যারা ভাষা, পরিচয় এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য লড়াই করছেন।

এই মন্তব্যের জবাবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্স-এ লেখেন, দিদি, আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাইছি, আমরা অসমে আমাদের নিজের জনগণের বিরুদ্ধে লড়ছি না। আমরা সাহসিকতার সঙ্গে সীমান্ত পেরিয়ে আসা অনিয়ন্ত্রিত মুসলিম অনুপ্রবেশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। যা ইতিমধ্যে ভয়াবহ জনসংখ্যাগত পরিবর্তন ঘটিয়েছে। একাধিক জেলায় হিন্দুরা নিজেদের ভূমিতে সংখ্যালঘু হয়ে পড়ছে।

তিনি আরও লেখেন, এটি কোনও রাজনৈতিক বর্ণনা নয়, এটি বাস্তবতা। এমনকি ভারতের সুপ্রিম কোর্টও এই অনুপ্রবেশকে ‘বহিরাগত আগ্রাসন’ বলে অভিহিত করেছে। অথচ যখন আমরা আমাদের ভূমি, সংস্কৃতি এবং পরিচয় রক্ষায় সোচ্চার হই, তখন আপনি সেটিকে নিয়ে রাজনীতি করেন।

শর্মার কথায়, আমরা ভাষা বা ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করি না। অসমিয়া, বাংলা, বড়ো, হিন্দি সব ভাষা ও সম্প্রদায় এখানে যুগ যুগ ধরে সহাবস্থান করেছে। কিন্তু কোনও সভ্যতা টিকে থাকতে পারে না, যদি সে তার সীমানা এবং সাংস্কৃতিক ভিত্তিকে রক্ষা করতে ব্যর্থ হয়।

মমতার উদ্দেশ্যে ঝাঁজ আরও বাড়িয়ে হিমন্ত বলেন, যেখানে আমরা অসমের পরিচয় রক্ষায় দৃঢ় পদক্ষেপ নিচ্ছি, আপনি, দিদি, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে বিপন্ন করেছেন। একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ, অবৈধ দখলদারিকে উৎসাহ এবং সীমান্ত অনুপ্রবেশ নিয়ে নীরবতা, সবই ভোটব্যাংকের স্বার্থে এবং ক্ষমতা টিকিয়ে রাখার জন্য করছেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, সাহস ও সাংবিধানিক স্বচ্ছতার সঙ্গে অসম তার ঐতিহ্য, মর্যাদা ও জনগণের স্বার্থ রক্ষায় লড়াই চালিয়ে যাবে।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top