News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে চুরির উপদ্রব, পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

ধর্মনগরে চুরির উপদ্রব, পুলিশের ভূমিকায় ক্ষোভ

ধর্মনগর, ১৯ জুলাই : ধর্মনগর শহরে বিগত কয়েকদিন ধরে চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। ইতিমধ্যেই ধর্মনগরের হরিমন্দিরে চুরির ঘটনা ঘটেছে। পাশাপাশি, শহরের বেশ কয়েকজন বাজার ব্যবসায়ীর দোকানেও চোরেরা হানা দিয়ে নগদ অর্থ ও সামগ্রী লুট করেছে।

এই পরিস্থিতিতে বাজার কমিটি বিষয়টি ধর্মনগর আরক্ষা দপ্তরে জানানোর পর, থানার কর্মকর্তারা একাধিক অজুহাত দেন। প্রথমে তাঁরা জানান, তাঁদের কাছে গাড়ির অভাব রয়েছে, পরে বলেন পর্যাপ্ত সংখ্যক পুলিশ নেই। এরপর চমকপ্রদভাবে বলেন, বাজার কর্তৃপক্ষ যেন নিজেরাই চোর ধরে পুলিশের হাতে তুলে দেন। এক পুলিশ আধিকারিক আবার জানান, চোর ধরলেও ‘উপর মহল’ থেকে ফোন আসে, যার কারণে বাধ্য হয়ে চোরকে ছেড়ে দিতে হয়।

এইসব মন্তব্য ও পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার প্রতিবাদে, আজ ধর্মনগরের হরিমন্দির প্রাঙ্গণে সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হয়ে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ , উত্তর জেলার পুলিশ সুপার ও জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দেন।

বাজার কমিটির সভাপতি অমিয়াংশু শর্মা জানান, পুলিশের পক্ষ থেকে যে কথাগুলি বলা হয়েছে, তা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং অগ্রহণযোগ্য। তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজে ধরা পড়া চোরের ছবি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই চোর আরও ছয় থেকে সাতটি চুরির ঘটনায় জড়িত বলে সন্দেহ।

কমিটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যদি অবিলম্বে পুলিশ ব্যবস্থা না নেয় এবং দোষীদের গ্রেপ্তার না করে, তাহলে বাজার কমিটি ধর্মঘটের ডাক দিতে বাধ্য হবে। এখন দেখার বিষয়, ধর্মনগর থানার পুলিশ কর্তৃপক্ষ সচল হয় কি না, নাকি আগের মতোই নিষ্ক্রিয় থেকে ‘ঠোঁটো জগন্নাথ’ হয়ে বসে থাকে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top