News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশেষ তল্লাশিতে উদ্ধার ১০ হাজার ইয়াবা ট্যাবলেট, আটক এক
Image

বিশেষ তল্লাশিতে উদ্ধার ১০ হাজার ইয়াবা ট্যাবলেট, আটক এক

আগরতলা, ১৯ জুলাই : পানিসাগর থানা পুলিশের বিশেষ তল্লাশি অভিযানে বিশাল সাফল্য পেয়েছে। শুক্রবার দুপুরে পানিসাগর থানার অন্তর্গত পউতাখালী ট্রাফিক নাকা পয়েন্টে একটি ছয় চাকার লরিতে তল্লাশি চালিয়ে প্রায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় মিলন সিনহা নামে এক যুবককে আটক করেছে পুলিশ, যার বাড়ি ঊনকোটি জেলার কুমারঘাট এলাকায়।

পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হচ্ছিল। দুপুর বারোটা নাগাদ গৌহাটি থেকে আসা একটি ডিম বোঝাই ছয় চাকার লরি সন্দেহজনকভাবে ট্রাফিক পয়েন্ট অতিক্রম করার সময় আটকানো হয়। প্রাথমিকভাবে তল্লাশির পর সন্দেহ আরও ঘনীভূত হলে খবর দেওয়া হয় পানিসাগর থানায় এবং এসডিএম অফিসে।

এরপর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা ও এক ডিসি অফিসারের উপস্থিতিতে লরিটি খতিয়ে দেখা হয় এবং গাড়ির ভিতরে থাকা একটি প্যাকেট থেকে উদ্ধার হয় আনুমানিক ১০ হাজার ইয়াবা ট্যাবলেট।

ঘটনার পরিপ্রেক্ষিতে পানিসাগর থানায় এনডিপিএস আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াবা পাচারের পেছনে একটি বৃহত্তর চক্র থাকতে পারে এবং ধৃত ব্যক্তিকে জেরা করে সে বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

Releated Posts

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026

মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব

আগরতলা, ১০ জুন: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৩৯৯ দিন নির্বাচিত…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

১২ বছরের পথচলা উদযাপন, ইন্দ্রনগর কালী বাড়িতে যজ্ঞ ও প্রার্থনায় মন্ত্রী টিংকু রায় সহ দলীয় নেতৃত্বগণ

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগরতলার ইন্দ্রনগর কালী মন্দিরে এক…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top