News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঋষ্যমুখ এবং জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে আগামীদিনে বিজেপিতে ধস নামবে: কংগ্রেস
Image

ঋষ্যমুখ এবং জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে আগামীদিনে বিজেপিতে ধস নামবে: কংগ্রেস

আগরতলা, ১৮ জুলাই: ঋষ্যমুখ এবং জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে আগামীদিনে বিজেপিতে ধস নামবে। শুক্রবার ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মণিরামপুর ভাস্কর পাড়া এডিসি ভিলেজে এক যোগদান সভা কর্মসূচিতে এমনটাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

এদিনের এই যোগদান কর্মসূচিতে ঋষ্যমুখ এবং জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি, তিপ্রা মথা, সিপিআইএম এবং আইপিএফটি দল ছেড়ে ২২ পরিবারের ৭৯জন ভোটার কংগ্রেসে যোগদান করেছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানিয়েছেন। এদিনের এই যোগদান কর্মসুচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী প্রবীণ কংগ্রেস নেতা মণীন্দ্র রিয়াং সহ কংগ্রেসের স্থানীয় নেতৃত্বগণ।

এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, গোটা দেশে তথা রাজ্যে কংগ্রেসের জনকল্যাণমুখী উদ্যোগে সাড়া দিয়ে কংগ্রেস দলে শামিল হচ্ছেন সাধারণ জনগণ। বিজেপি সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ গর্জে উঠছে। বিশেষ করে আদিবাসী এলাকার জনগণ বুঝতে পারছে এই সরকার তাদের উন্নয়নে কাজ করবে না। তারা এই সরকারের শাসনেও বঞ্চিত নিপীড়িত। তাই আগামীদিনে উনজাতি এলাকাতে বিজেপিতে ধস নামবে, এমনটাই দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top