News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোপন অভিযানে এক বাড়ি থেকে বিলেতি মদ উদ্ধার, পলাতক অভিযুক্ত
Image

গোপন অভিযানে এক বাড়ি থেকে বিলেতি মদ উদ্ধার, পলাতক অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: দীর্ঘদিন ধরে উদয়পুর মাতাবাড়ি এলাকায় রামসাগর পাড়ার লোকজনদের অভিযোগ ছিল এলাকার যুব সমাজকে উশৃংখল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এক যুবক নানা ধরনের অসামাজিক কাজকর্ম করে আসছে। অবশেষে গতকাল রাতে রাধাকিশোরপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রামসাগরপাড়াতে তল্লাশি অভিযান শুরু করে। এলাকার অমল দাস নামে এক যুবকের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ প্রচুর পরিমাণ বিলেতি মদ উদ্ধার করেছে পুলিশ। অভিযানের খবর পেয়ে অমল দাস বাড়ি থেকে পালিয়ে গেছে।

অভিযান সম্পর্কে রাধাকিশোরপুর থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ওই এলাকা থেকে অভিযোগ আসছিল এলাকার অমল দাস বিভিন্ন নেশা সামগ্রী বিক্রি করে এলাকার পরিবেশকে উশৃংখল করে তুলছে। এই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এদিন প্রায় ৪৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। এদিকে পুলিশের আসার খবর পেয়ে পালিয়ে যায় অমল দাস। উদ্ধারকিত নেশা সামগ্রীগুলির বাজার মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা হতে পারে বলে দাবি পুলিশের। অভিযুক্ত অমল দাসকে খুঁজে পেতে অভিযান চালাচ্ছে পুলিশ।

Releated Posts

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top