News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈলাসহর আরজিএম হাসপাতালে সদ্যোজাত শিশুর মৃত্যু, দায় এড়ানোর খেলায় মত্ত স্বাস্থ্য ব্যবস্থা
Image

কৈলাসহর আরজিএম হাসপাতালে সদ্যোজাত শিশুর মৃত্যু, দায় এড়ানোর খেলায় মত্ত স্বাস্থ্য ব্যবস্থা

আগরতলা, ১৬ জুলাই : ঊনকোটি জেলার কৈলাসহরের আরজিএম হাসপাতালে এক সদ্যোজাত শিশুর মর্মান্তিক মৃত্যু রাজ্যের স্বাস্থ্য পরিষেবার অমানবিক ও ভঙ্গুর চিত্র আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

গত ১১ জুলাই ছনতৈল গ্রামের গর্ভবতী মহিলা বুল্টি দেবনাথ ভর্তি হন আরজিএম হাসপাতালে। চিকিৎসক ডা. চিরঞ্জীব দেব ওষুধ দেন। প্রসব ব্যথা না ওঠায় নার্সদের একাধিকবার ডাকাডাকি করা হয়। কিন্তু অভিযোগ—নার্স ফেরদৌসি বেগম ও পিংকি সাহা তখন ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে ছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে জিডিএ কর্মী কাকলি মালাকারকে পরিবারের পক্ষ থেকে ডাক দিলে তিনি আসেন এবং নিজ উদ্যোগে প্রসব করান। অতিরিক্ত বল প্রয়োগে সকাল পাঁচটায় শিশুটি জন্ম নিলেও, সে ছিল নিথর।তৎসময়ে একজন কর্তব্যরত ডাক্তার দৈপায়ন পালকে ডাকলে তিনি শিশু ও তার মা কে দেখে শিশুটিকে দ্রুত যে কোনো বেসরকারি হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু কৈলাসহর একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে নিয়ে গেলেও শিশুটির প্রাণ বাঁচানো সম্ভব হয়নি।

এই ঘটনার পরেও আরজাএম মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ দায় স্বীকার না করে বৈঠক করে বিষয়টি ধামাচাপা দিতে তৎপর হয়। চিকিৎসক বলেন, তাঁকে কেউ ফোন করেনি, নার্স বলেন কিছু জানতেন না—যেন দায়িত্ববোধের মৃত্যুই এখানে চূড়ান্ত বাস্তবতা। শিশুর মা বুল্টি দেবনাথ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top