News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হাওড়া নদীতে লক্ষাধিক মাছের পোনা ছাড়লেন মেয়র
Image

হাওড়া নদীতে লক্ষাধিক মাছের পোনা ছাড়লেন মেয়র

আগরতলা, ১৫ জুলাই: মঙ্গলবার মৎস্য দপ্তরের উদ্যোগে “প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা” প্রকল্পের অধীনে “জাতীয় মৎস্য উন্নয়ন সংস্থার” আর্থিক সহায়তায় যোগেন্দ্রনগর বিদ্যাসাগর সেতু সংলগ্ন “হাওড়া নদীতে” বিভিন্ন প্রজাতির লক্ষাধিক মাছের পোনা হাওড়া নদীতে ছাড়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। মেয়র ইন কাউন্সিল বাপি দাস সহ অন্যান্যরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপক মজুমদার বলেন, যারা বিভিন্ন নদী-নালাতে মৎস্য চাষ ও শিকার করে জীবন জীবিকা নির্বাহ করে তাদেরকে উৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মঙ্গলবারের এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে মৎস্য উৎপাদনে এবং মৎস্য চাষের সঙ্গে যারা জড়িত তাদের সার্বিক উন্নয়ন হচ্ছে। এর জন্য তিনি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। যে লক্ষ্যমাত্রা নিয়ে আজকের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সেটি আগামী দিনে সফল হবে বলে আশা ব্যক্ত করেছেন মেয়র। আগামীদিনেও এধরনের কর্মসূচির মাধ্যমে মৎস্য সম্পদকে আরো সমৃদ্ধ করার প্রয়াস গ্রহণ করা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top