News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরির ঘটনায় অতিষ্ঠ রাজ্যবাসী, রাতের আঁধারে গাড়ির ব্যাটারি চুরি খোয়াইয়ে
Image

চুরির ঘটনায় অতিষ্ঠ রাজ্যবাসী, রাতের আঁধারে গাড়ির ব্যাটারি চুরি খোয়াইয়ে

আগরতলা, ১৪ জুলাই: রাজ্যে চুরির ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে গোটা রাজ্যের রাত্রকালীন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। প্রতিদিনই বিভিন্ন ব্যবসায়ী থেকে শুরু করে গাড়ির মালিক নিরাপত্তাহীনতায় ভুগছেন। রবিবার গভীর রাতে ফের চুরির ঘটনা সংঘটিত হলো খোয়াইয়ে। একটি পণ্যবাহী গাড়ি থেকে ব্যাটারি চুরি করে নিয়ে যায় চোর। আজ সকালে এসে এই ঘটনাটি প্রত্যক্ষ করেন গাড়ির মালিক প্রসেনজিৎ শুক্লবৈদ্য।

ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনকার মতো খোয়াই গনকী এলাকায় বাড়ির পাশের রাস্তায় নিজের পুণ্যবাহী গাড়িটি রাখেন প্রসেনজিৎ। আজ ভোর পাঁচটা নাগাদ এসে দেখতে পান গাড়ি থেকে ব্যাটারি নিয়ে গেছে চোর। সঙ্গে সঙ্গে খবর দেন খোয়াই থানায়। পুলিশ এসে একটি চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

গাড়ির মালিক প্রসেনজিৎ শুক্ল বৈদ্য জানান, পাঁচ বছর হয়েছে তিনি গাড়িটি কিনেছেন। প্রতিদিন গাড়িটি এখানেই রাখেন। গতকাল রাত প্রায় সাতটা নাগাদ গাড়িটি রেখে নিজ বাড়িতে চলে যান। আজ ভোর নাগাদ এসে দেখতে পান গাড়ির ব্যাটারি নেই। এ ধরনের চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন গোটা এলাকার জনগণ। রাজ্যের রাত্রিকালীন নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।

Releated Posts

উদয়পুরে আর কে পুর ও মহিলা থানা পরিদর্শনে ভারপ্রাপ্ত ডিজিপি জি এস রাও

উদয়পুর, ২১ আগস্ট: উদয়পুর মহকুমার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আর কে পুর থানা এবং মহিলা থানা পরিদর্শন করলেন…

ByByReshmi Debnath Aug 21, 2026

হেরোইন উদ্ধারের অভিযোগে কাঁকড়াবন পুলিশের অভিযান, আটক তিন যুবক

উদয়পুর, ২১ আগস্ট: গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধারের দাবিতে তিন যুবককে আটক করেছে কাঁকড়াবন থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 21, 2026

বিধানসভা অধিবেশন ঘিরে সরব জিতেন্দ্র চৌধুরী, আইনশৃঙ্খলা ও কর্মসংস্থান নিয়ে সরকারের সমালোচনা

আগরতলা, ২১ আগস্ট: আসন্ন বিধানসভা অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা, নারী নির্যাতন, কর্মসংস্থান এবং পিআরটিসি-সহ একাধিক…

ByByReshmi Debnath Aug 21, 2026

ত্রিপুরা বিজেপি-তে সাংগঠনিক রদবদল: ১০ জেলায় দায়িত্ব দেওয়া হলো নতুন প্রভারীদের

আগরতলা, ২১ আগস্ট: রাজ্য বিজেপির গঠনে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল শাসক দল বিজেপি। রাজ্যের ১০টি সাংগঠনিক জেলায় নতুন…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top