News Flash

Image

২০৭ কেজি গাঁজা সহ গ্রেপ্তার চালক

আগরতলা, ১৪ জুলাই: তেলিয়ামুড়া থানার পর এবার গাঁজা উদ্ধারে সাফল্য পেলো মুঙ্গিয়াকামী থানা। সোমবার মুঙ্গিয়াকামী থানাধীন ৪১ মাইল নাকা পয়েন্টে তল্লাশি চলাকালীন সময় মুঙ্গিয়াকামী থানার পুলিশ এইচআর ৩৯ – ডি – ০৫২২ নম্বরের একটি কন্টেইনার গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করেছে। ঘটনায় গাড়ির চালক রাজকুমার রায়কেও আটক করে গাড়িটিতে চিরুনি তল্লাশি চালায় পুলিশ।

তল্লাশিতে ২৯টি প্যাকেটে মোট ২০৭ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধারকৃত গাঁজাগুলির বাজার মূল্য আনুমানিক ৪৪ লক্ষ টাকা হবে বলে জানান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন। জানা গেছে, রাজ্য থেকে বহিঃরাজ্যে পাচারের উদ্দেশ্যে গাঁজাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। মহকুমা পুলিশ অধিকারিক জানিয়েছেন, গাঁজাগুলি পুলিশি হেফাজতে গিয়ে গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় এনডিপিএস ধারায় একটি মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু হয়েছে।

—————–

Releated Posts

উদয়পুরে আর কে পুর ও মহিলা থানা পরিদর্শনে ভারপ্রাপ্ত ডিজিপি জি এস রাও

উদয়পুর, ২১ আগস্ট: উদয়পুর মহকুমার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আর কে পুর থানা এবং মহিলা থানা পরিদর্শন করলেন…

ByByReshmi Debnath Aug 21, 2026

হেরোইন উদ্ধারের অভিযোগে কাঁকড়াবন পুলিশের অভিযান, আটক তিন যুবক

উদয়পুর, ২১ আগস্ট: গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধারের দাবিতে তিন যুবককে আটক করেছে কাঁকড়াবন থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 21, 2026

বিধানসভা অধিবেশন ঘিরে সরব জিতেন্দ্র চৌধুরী, আইনশৃঙ্খলা ও কর্মসংস্থান নিয়ে সরকারের সমালোচনা

আগরতলা, ২১ আগস্ট: আসন্ন বিধানসভা অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা, নারী নির্যাতন, কর্মসংস্থান এবং পিআরটিসি-সহ একাধিক…

ByByReshmi Debnath Aug 21, 2026

ত্রিপুরা বিজেপি-তে সাংগঠনিক রদবদল: ১০ জেলায় দায়িত্ব দেওয়া হলো নতুন প্রভারীদের

আগরতলা, ২১ আগস্ট: রাজ্য বিজেপির গঠনে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল শাসক দল বিজেপি। রাজ্যের ১০টি সাংগঠনিক জেলায় নতুন…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top