News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরেও স্মার্ট মিটার বসানোর প্রতিবাদে বিক্ষোভে সামিল ধর্মনগর জেলা কংগ্রেস
Image

ধর্মনগরেও স্মার্ট মিটার বসানোর প্রতিবাদে বিক্ষোভে সামিল ধর্মনগর জেলা কংগ্রেস

ধর্মনগর, ১৪ জুলাই: সোমবার ধর্মনগরেও স্মার্ট মিটার বসানোর প্রতিবাদে ধর্মনগর জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিদ্যুৎ অফিস ঘেরাও করা হয় । বেলা বারোটায় ধর্মনগরে জেলা কংগ্রেস ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বৃষ্টির মধ্যেই শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে রাস্তা অবরোধ করে ধর্ণায় বসে। বিদ্যুৎ পরিষেবার নানান অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা এবং ছয় দফা দাবির ভিত্তিতে ধর্মনগর বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মী সমর্থকরা।

পরে একটি প্রতিনিধি দল ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার বিরজিৎ পালের হাতে ছয় দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন। এদিন নেতৃত্বরা অভিযোগ করেন, স্মার্ট মিটার লাগানোর পর আগের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ বিল বেড়েছে। একইভাবে পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার লাগানো প্রতিবাদে বিরোধী দলনেতা শুভঙ্কর অধিকারী সরকারের প্রতি সরাসরি অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ সরকার ২০ শতাংশ কমিশন নিয়ে স্মার্ট মিটার বসাচ্ছে। অবিলম্বে এই অতিরিক্ত বিদ্যুৎ বিল গ্রহন বন্ধ না হলে আরো বৃহত্তর আন্দোলন হবে বলে হুশিয়ারি দিয়েছেন নেতৃত্বরা।

এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় চক্রবর্তী, যুব কংগ্রেস জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

————

Releated Posts

উদয়পুরে আর কে পুর ও মহিলা থানা পরিদর্শনে ভারপ্রাপ্ত ডিজিপি জি এস রাও

উদয়পুর, ২১ আগস্ট: উদয়পুর মহকুমার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আর কে পুর থানা এবং মহিলা থানা পরিদর্শন করলেন…

ByByReshmi Debnath Aug 21, 2026

হেরোইন উদ্ধারের অভিযোগে কাঁকড়াবন পুলিশের অভিযান, আটক তিন যুবক

উদয়পুর, ২১ আগস্ট: গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধারের দাবিতে তিন যুবককে আটক করেছে কাঁকড়াবন থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 21, 2026

বিধানসভা অধিবেশন ঘিরে সরব জিতেন্দ্র চৌধুরী, আইনশৃঙ্খলা ও কর্মসংস্থান নিয়ে সরকারের সমালোচনা

আগরতলা, ২১ আগস্ট: আসন্ন বিধানসভা অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা, নারী নির্যাতন, কর্মসংস্থান এবং পিআরটিসি-সহ একাধিক…

ByByReshmi Debnath Aug 21, 2026

ত্রিপুরা বিজেপি-তে সাংগঠনিক রদবদল: ১০ জেলায় দায়িত্ব দেওয়া হলো নতুন প্রভারীদের

আগরতলা, ২১ আগস্ট: রাজ্য বিজেপির গঠনে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল শাসক দল বিজেপি। রাজ্যের ১০টি সাংগঠনিক জেলায় নতুন…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top