News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৬৬ কোটি টাকার জাল ইনভয়েস ও ৪৮ কোটি টাকার ভুয়ো ট্যাক্স ক্রেডিট কেলেঙ্কারিতে ছয়টি শেল কোম্পানির সন্ধান, মূলচক্রী গ্রেপ্তার
Image

২৬৬ কোটি টাকার জাল ইনভয়েস ও ৪৮ কোটি টাকার ভুয়ো ট্যাক্স ক্রেডিট কেলেঙ্কারিতে ছয়টি শেল কোম্পানির সন্ধান, মূলচক্রী গ্রেপ্তার

নয়াদিল্লি, ১১ জুলাই : বেঙ্গালুরুতে শুরু হওয়া একটি মামলার তদন্তের ধারাবাহিকতায় জিএসটি গোয়েন্দা দপ্তরের (ডিজিসিআই) বেঙ্গালুরু জোনাল ইউনিট দিল্লির ছয়টিরও বেশি স্থানে তল্লাশি অভিযান চালায় এবং সেখানে ২৬৬ কোটি টাকারও বেশি মূল্যের জাল ইনভয়েস উদ্ধার করে। এই জালিয়াতি শেল কোম্পানিগুলির মাধ্যমে ৪৮ কোটি টাকার ভুয়ো ইনপুট ট্যাক্স ক্রেডিট (আইটিসি) দাবি ও হস্তান্তরের সঙ্গে যুক্ত।

এই শেল কোম্পানিগুলির কোনও রকম বাস্তব ব্যবসায়িক কার্যকলাপ ছিল না। তারা সার্কুলার ট্রেডিংয়ের মাধ্যমে টার্নওভার কৃত্রিমভাবে বাড়িয়ে তোলে, একটি কোম্পানিকে শেয়ার বাজারেও তালিকাভুক্ত করে এবং পরে আইটিসি জালিয়াতিতে লিপ্ত হয়।

তদন্তে জানা যায়, চারটি কোম্পানি যাদের কোনও প্রকৃত ব্যবসা ছিল না, তারা শত কোটি টাকার পণ্য ও পরিষেবা পাওয়ার তথ্য দেখিয়েছে। প্রাথমিকভাবে, এই জালিয়াতির মূলচক্রী ছিলেন একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা স্ট্যাচুটরি অডিটর, যিনি এসব কোম্পানির লেনদেন পরিচালনা করতেন।

আরও তদন্তে দেখা যায়, কোম্পানিগুলির গঠন ও শেয়ারহোল্ডিং প্যাটার্ন এবং তাতে পরিবর্তনের সময় এই সিএ বা অডিটর স্বয়ং কিছু কোম্পানির ডিরেক্টর হিসেবে কাজ করেছেন, যা এই ছয়টি শেল কোম্পানির পেছনে তার সরাসরি ভূমিকার প্রমাণ দেয়।

এই সংস্থাগুলির অফিসে তল্লাশির সময় মূলচক্রীর কাছ থেকে ইনভয়েস, সিলসহ একাধিক আসল নথি উদ্ধার করা হয়েছে। মামলার মূলচক্রীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

ডি.জি.জি..আই বেঙ্গালুরু জোনাল ইউনিট এই প্রতারণার বিষয়ে একটি পূর্ণাঙ্গ ও গভীর তদন্ত শুরু করেছে, কারণ এর সঙ্গে তালিকাভুক্ত কোম্পানিতে বিনিয়োগকারী নিরীহ জনগণের স্বার্থ জড়িয়ে আছে।

এই ধরনের জিএসটি জালিয়াতির ধরণ, যেখানে তালিকাভুক্ত কোম্পানিগুলি সার্কুলার ট্রেডিং ও ভুয়ো আইটিসি ব্যবহার করছে, তা চিহ্নিত করে সম্প্রতি ‘সেবি’ আইনের অধীনে ব্যবস্থা নেওয়ার জন্য সেবি-কে নির্দিষ্ট তথ্য সরবরাহ করেছে ডি.জি.জি.আই।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top