News Flash

Image

লক্ষাধিক টাকার বার্মিজ সিগারেট উদ্ধার

কৈলাসহর, ১১ জুলাই : ঊনকোটি জেলার কৈলাসহরে পুলিশ আজ ভোরে বড় মাপের বার্মিজ সিগারেট পাচার রুখে দিতে সক্ষম হয়েছে। চিনিবাগান নাকা পয়েন্ট থেকে আটক করা হয় মোট ৮৩ কার্টুন বার্মিজ সিগারেট, যার বাজার মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা।

ভোররাতে ধর্মনগরের আনন্দবাজার নাকা পয়েন্ট পেরিয়ে একটি সাদা রঙের বলেরো গাড়ি – কৈলাসহরের দিকে অগ্রসর হচ্ছিল। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কৈলাসহর চিনিবাগান নাকা পয়েন্টে গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট।গাড়িটিতে থাকা চালকসহ মোট পাঁচজন যুবককে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, সিগারেটগুলি পাচারের উদ্দেশ্যে কৈলাসহরের উত্তরাংশের বাবুরবাজার হয়ে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল। তবে পুলিশ এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

সীমান্তবর্তী অঞ্চল দিয়ে এভাবে বার্মিজ সিগারেট পাচারের ঘটনা নতুন নয়। তবে এত বড় পরিমাণে চালান আটক হওয়া সচরাচর দেখা যায় না। এই ঘটনার পর স্থানীয় প্রশাসনের কাছে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top