News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কলসীমুড়া গ্রামে নিজ ঘরে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

কলসীমুড়া গ্রামে নিজ ঘরে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বক্সনগর, ১০ জুলাই:- নিজ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় বক্সনগর আর ডি ব্লকের অন্তর্গত কলসিমুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে।

জানা গিয়েছে, ওই এলাজার অনিল দাসের পুত্র রিপন দাস(৩৭) তার নিজে ঘরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ওই সময় তার স্ত্রী ঘরে ছিল না এবং পুত্র সন্তান স্কুলে গিয়েছে।

এলাকাবাসী জানিয়েছেন, সে সবসময় মদমত্ত অবস্থায় থাকে। তার স্ত্রী ফাঁসিতে ঝুলতে দেখে চিৎকার চেঁচামেচি করার ফলে গ্রামবাসী এসে দেখতে পান এই দৃশ্য। সাথে সাথে কলমচৌড়া থানায় খবর দেওয়া হয়েছে। কলমচৌড়া থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্র পাঠিয়েছে।

রিপন দাসের একটি ১১ বছরের ছেলে রয়েছে। অত্যন্ত অসহায় দরিদ্র পরিবার দিনমজুর যখন যে কাজ পেতো সেই কাজই করত। নেশায় তার জীবনের না ফেরার দেশে চলে যাওয়ার কারণ।

Releated Posts

গন্ডাছড়ায় বন দপ্তরের অভিযানে বালি উত্তোলনের মেশিন ও জেনারেটর জব্দ, আনুমানিক মূল্য এক লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৪ জুন: অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বন দপ্তর। এরই ধারাবাহিকতায় গন্ডাছড়া মহকুমার কাকনজয়…

ByByReshmi Debnath Jun 25, 2026

কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন:  রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আজ কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এক বৈঠকে…

ByByReshmi Debnath Jun 25, 2026

রাস্তা মেরামতের নামে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব কালাগাঙ্গেরপার গ্রামের বাসিন্দারা

কদমতলা, ২৪ জুন: উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের অন্তর্গত কালাগাঙ্গেরপার গ্রাম পঞ্চায়েতে রাস্তা মেরামত ও উন্নয়নমূলক কাজের নামে ব্যাপক অনিয়ম…

ByByReshmi Debnath Jun 24, 2026

সরকারি জমি দখলমুক্ত করতে গিয়ে বাধার মুখে প্রশাসন, উত্তপ্ত মধুপুর বাজার; ৭ দিনের সময়সীমা ডিসিএমের

বিশালগড়, ২৪ জুন: দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে বুধবার উত্তপ্ত…

ByByReshmi Debnath Jun 24, 2026
Scroll to Top