News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঘরের বেড়া কেটে স্বর্ণালংকার সহ মূল্যবান আসবাবপত্র নিয়ে পালালো চোর
Image

ঘরের বেড়া কেটে স্বর্ণালংকার সহ মূল্যবান আসবাবপত্র নিয়ে পালালো চোর

আগরতলা,৬ জুলাই: অসহায় বিধবা মহিলার ঘরে বেড়া কেটে হানা দিলো চোরের দল। ঘরে থাকা স্বর্ণালংকার সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে গেছে চোরের দল। আজ সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। এটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, চড়িলাম ৬ নং কলোনি এলাকার তনুশ্রী সাহার স্বামীর মৃত্যু হয়েছে মাত্র তিন মাস হলো। তার মধ্যে অসহায় বিধবার ঘরের বেড়া কেটে চোরের দল ঘরে হানা দেয়। শনিবার গভীর রাতে অসহায় বিধবা তনুশ্রী সাহা, স্বামী মৃত রাজেশ রায় গতকাল বাড়িতে না থাকাই চোরের দল ঘরের বেড়া কেটে হানা দিয়ে স্বর্ণালঙ্কার সহ প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়।

জানা যায়, শনিবার তনুশ্রী সাহা তার সন্তানকে নিয়ে অন্যত্র ছিলেন। রবিবার সকাল বেলায় তিনি ঘরে এসে দেখতে পান তার ঘরে চুরির ঘটনা ঘটেছে। চিৎকার শুরু করতে পাড়া প্রতিবেশী ছুটে আসেন। খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানায়। পুলিশ খবর পেয়ে দক্ষিণ চড়িলাম ৬ নং কলোনি অসহায় বিধবা মহিলা তনুশ্রী সাহার বাড়িতে ছুটে আসেন। চোরের ঘটনা নিয়ে পুলিশ তদন্তে নামে।

তনুশ্রী সাহার অনুমান, এলাকারই কিছু নেশায় আসক্ত যুবকরা এ সমস্ত চুরির ঘটনার সাথে জড়িত রয়েছে। এখন দেখার পুলিশ চোরদের আটক করতে সক্ষম হয় কিনা।

Releated Posts

বিদ্যুৎ পরিকাঠামো শক্তিশালীকরণে সরকারের একাধিক পদক্ষেপ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট: বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা এবং প্রতিকূল আবহাওয়ায় বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে…

ByByReshmi Debnath Aug 27, 2026

তিন বছরে রাজ্যে ১০০৮ হেক্টরের বেশি বনভূমি অবৈধ দখলে, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৭ আগস্ট: গত তিন বছরে রাজ্যের বিভিন্ন বন জেলায় মোট ১০০৮.২৮২ হেক্টর বনভূমি অবৈধভাবে দখল হয়েছে। বিধানসভায়…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত চেয়ে রেলমন্ত্রকে প্রস্তাব, সাব্রুম থেকে ট্রেন চালুর দাবি এখনও অধরা

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা ও আসামের মধ্যে দ্রুত ও উন্নত রেল যোগাযোগ গড়ে তুলতে আগরতলা-গুয়াহাটির মধ্যে বন্দে ভারত…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

পর্যটক আগমনে উল্লেখযোগ্য বৃদ্ধি, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরায় গত তিনটি অর্থ বছরে পর্যটক আগমনের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিধানসভায় বিধায়ক অন্তরা সরকার…

ByByTaniya Chakraborty Aug 27, 2026
Scroll to Top