News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন, আলোচনাচক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান
Image

ধর্মনগরে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন, আলোচনাচক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ধর্মনগর, ৬ জুলাই: যথাযোগ্য মর্যাদায় ধর্মনগরে উদযাপিত হল ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী। এই উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর ও ধর্মনগর পুর পরিষদের সহযোগিতায় বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে এক আলোচনা চক্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী রাণী দাস সেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ-অধিকর্তা রিপন চাকমা, জেলা শিক্ষা দপ্তরের এস.ডি. সমীর রঞ্জন নাথ, জেলা সাংস্কৃতিক কমিটির সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী সমর চক্রবর্তী, বিশিষ্ট ব্যক্তিত্ব অশোক দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ প্রদান করেন মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক সঞ্জীব কুমার দাস।
অনুষ্ঠান শেষে এক সাক্ষাৎকারে সহ-অধিকর্তা রিপন চাকমা জানান, রাজ্যের অন্যান্য মহকুমাগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে ধর্মনগরেও মহকুমাভিত্তিক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান যে, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই আলোচনা চক্রে মহকুমার মোট বারোটি বিদ্যালয় থেকে বারো জন ছাত্রছাত্রী প্রতিনিধি অংশগ্রহণ করেছে।

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top