News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রকাশ্য দিবালোকে কংগ্রেস বিধায়ককে প্রাণনাশের হুমকি, সভায় আক্রমণ: অভিযোগ
Image

প্রকাশ্য দিবালোকে কংগ্রেস বিধায়ককে প্রাণনাশের হুমকি, সভায় আক্রমণ: অভিযোগ

আগরতলা, ৬ জুলাই:
প্রকাশ্য দিবালোকে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় কে খুনের হুমকি দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ করলেন কংগ্রেস বিধায়ক নিজেই।কংগ্রেস বিধায়ক গোপাল রায় আয়োজিত উঠোন সভায় আক্রমণের অভিযোগ উঠেছে। ঘটনা রাজধানী ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অধীন টাউন প্রতাপগড় ১ নম্বর রোড এলাকায়।

আজ বনমালীপুর ৩১ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের উঠান সভা ছিল। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ আরও প্রায় ৬০ জন সমর্থক। সভা চলাকালীন হঠাৎই সেখানে হামলা হয় বলে অভিযোগ কংগ্রেস বিধায়কের। প্রকাশ্য দিবালোকে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিজেপির সমর্থকরা এই হামলা করেছেন বলে, দাবি কংগ্রেস বিধায়কের। এদিকে ঘটনাকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। একসময় পুলিশি হেফাজতে গোপালচন্দ্র রায়কে বৈঠক থেকে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস বিধায়ক। ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেছেন তিনি।

তবে কংগ্রেসের বৈঠকের উপর হামলার ঘটনা অস্বীকার করেছে পুলিশ। পুলিশ আধিকারিক জানিয়েছেন, কংগ্রেসের বৈঠক যেখানে অনুষ্ঠিত হচ্ছিল তার বাইরে বেশ কয়েকজন যুবক রাজনৈতিক স্লোগান তুলছিল। কিন্তু কোন ধরনের হামলার ঘটনা সংঘটিত হয়নি।

এদিকে বৈঠকস্হলের বাইরে বিধায়ক গোপাল রায়ের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে বিজেপির কর্মী সমর্থকেরা। বিজেপি সমর্থকরা জানান, এলাকার বিধায়ক গোপালচন্দ্র রায় স্থানীয় জনগণের পাশে থাকেন না। বন্যা পরিস্থিতি থেকে শুরু করে এলাকার যেকোনো সমস্যা হলে উনাকে স্থানীয় মানুষ কাছে পান না। তাই উনি বিধায়ক পদের যোগ্য নন। অবিলম্বে বিধায়ক পর থেকে পদত্যাগের দাবিতে এদিন বিক্ষোভ প্রদর্শন করেছেন বিজেপির কর্মী সমর্থকেরা।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top