News Flash

Image

প্রদ্যোতের বাসভবনে গেলেন সাংসদ বিপ্লব দেব

আগরতলা, ৫ জুলাই : তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দের্ববমণের বাসভবনে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। তাঁদের দাবি, জন্মদিনের শুভেচ্ছা কিংবা সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হয়েছেন তাঁরা। তবে রাজ্য রাজনীতিতে গুঞ্জন ড্যামেজ কন্ট্রোলে মাঠে নেমেছে সাংসদ বিপ্লব।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোরের জন্মদিনের শুভেচ্ছা জানাতে বাসভবনে গিয়েছেন তিনি। আজ দুপুরে দুইজনের ধর্মীয় অনুষ্ঠানে দেখা হয়েছিল ঠিকই কিন্তু ওই সময় ভালোভাবে কথা হয়নি। তাই এখন তাঁর বাসভবনে গিয়েছেন তিনি।

এদিকে, প্রদ্যোত কিশোর জানিয়েছেন, তাঁদের সাক্ষাৎ কোনো রাজনৈতিক সাক্ষাৎকার নয়। শুধু জন্মদিনের শুভেচ্ছা জানাতে তিনি এসেছেন। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাই রাতে তিনি জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছেন।

Releated Posts

ত্রিপুরায় এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক

আগরতলা, ১৩ মে: রাজ্যে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। মঙ্গলবার মহারাজা বীর…

ByByReshmi Debnath May 13, 2026

ভুটান সফরে উষ্ণ অভ্যর্থনা পেলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৩ মে: ভারতীয় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভুটান সফরে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath May 13, 2026

বাবার সঙ্গে বিবাদের পর কিশোরের অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া ঠাকুরছড়া মগপাড়ায়

জোলাইবাড়ি, ১২ মে: বাবার সঙ্গে পারিবারিক বিবাদের জেরে ১৬ বছরের এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জোলাইবাড়ি…

ByByReshmi Debnath May 12, 2026

শ্রমকোডের বিরুদ্ধে আগরতলায় সিআইটিইউ’র বিক্ষোভ মিছিল

আগরতলা, ১২ মে: শ্রম কোডের বিরোধিতায় এবং নয়ডা-সহ দেশের বিভিন্ন রাজ্যে চলা শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রাজ্যে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top