News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় অনুপ্রবেশ রুখতে পায়ে হেঁটে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন মথার নেতৃত্বরা
Image

ত্রিপুরায় অনুপ্রবেশ রুখতে পায়ে হেঁটে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন মথার নেতৃত্বরা

আগরতলা, ৫ জুলাই: বাংলাদেশী অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছে তিপরা মথা। অনুপ্রবেশ রুখতে মথার নেতৃত্বরা পায়ে হেঁটে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। এদিন আগরতলার উত্তর গেইট থেকে পায়ে হেঁটে দিল্লির যন্তর মন্তরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মথার নেতৃত্ব ডেভিড মুড়াসিং জানান, বাংলাদেশি অনুপ্রবেশ একটি আন্তর্জাতিক সমস্যা। এই সমস্যা নিরসনে রাজ্য সরকারের ভূমিকা সদর্থক নয়। তাই এই অনুপ্রবেশ রুখতে এবার দিল্লিতে পদযাত্রার মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বদের উদ্দেশ্যে বার্তা দেবেন তিনি।

তাঁর কথায়, বাংলাদেশি অনুপ্রবেশের কারণে রাজ্যের অনেক লোক তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। নিজের জায়গায় থেকে নিজেদের সংগ্রাম করতে হচ্ছে অস্তিত্ব জানান দিতে। এই বিষয়ে বহু ডেপুটেশন৷ সহ আন্দোলন করতে হয়েছে কিন্তু তার কোন সূরাহা হয়নি। তাই বাধ্য হয়ে দিল্লির উদ্দেশ্যে বাংলাদেশ অনুপ্রবেশ রুখতে পদযাত্রায় শামিল হয়েছেন তিনি।

এবিষয়ে এমডিসি তথা তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দের্ববমণ বলেন, গোটা তিপ্রাসাদের সমস্যা নিয়ে ডেভিড মুড়াসিং সহ অন্যান্যরা পায়ে হেঁটে দিল্লির উদ্দেশ্য রওয়ানা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমার পাশাপাশি মথার নেতৃত্বরা গোটা তিপ্রাসাদের সমস্যা নিরসনে এগিয়ে আসছেন। তাঁর এই উদ্যোগকে সবার সাধুবাদ জানানো উচিত।

Releated Posts

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top