News Flash

Image

ফের ফাঁসিতে আত্মঘাতী এক গৃহবধূ

আগরতলা, ৫ জুলাই : নিজ ঘরে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় কদমতলা থানার উত্তর হুরুয়া গ্রাম পঞ্চায়েতের ৫নং ওয়ার্ড এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, মৃত গৃহবধূ মিতালী নাথ (৪০) স্বামী মিহির নাথের সঙ্গে বিবাহ সূত্রে বসবাস করতেন। মিহির নাথ পেশায় একজন রাজমিস্ত্রি এবং প্রতিদিনের মতো শুক্রবারও তিনি কর্মস্থল ধর্মনগরে কাজে চলে যান। এদিন দুপুরে তাঁর মা ও মেয়ে আত্মীয়ের বাড়ি গঙ্গানগরে চলে যান, ফলে গৃহবধূ মিতালী নাথ বাড়িতে একাই ছিলেন। পরে রাত নয়টা নাগাদ পরিবারের সদস্যরা ফিরে এসে প্রত্যক্ষ করেন ঘরের তীরে ঝুলন্ত অবস্থায় রয়েছে গৃহবধূর দেহ। অর্থাৎ ফাঁসিতে আত্মহত্যা করেছেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় কদমতলা থানায়। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের তা কদমতলা সামাজিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে, স্বামী মিহির নাথ জানান, তাঁর স্ত্রী শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন, তবে পরিবারের মধ্যে কখনও কোনো বড় ধরনের ঝগড়া বিবাদ ছিল না। তিনি বলেন, এভাবে তার স্ত্রী ফাঁসিতে আত্মহত্যা করবে তা পরিবারের লোকজনরা ধারণাই করতে পারেননি। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় মানুষজন।

Releated Posts

শান্তিরবাজারে গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত একাধিক গবাদি পশু

শান্তিরবাজার, ২৬ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে অতিরিক্ত গবাদি পশু বোঝাই একটি ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। শনিবার বিএসএনএল অফিস…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

প্রতিকূলতাকে হার মানিয়ে পড়াশোনার লড়াই, সাহায্যের হাত বাড়াল সমাজ

কাঁঠালিয়া, ২৬ জুন: চরম আর্থিক অনটন, অশান্ত পারিবারিক পরিবেশ এবং নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাশক্তির…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে উদয়পুরে বিক্ষোভ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

উদয়পুর, ২৬ জুন: নিট, ইউজিসি-নেট, বিএসই এবং সিইউইটি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং পরীক্ষা-সংক্রান্ত ঘটনায় ১৯ জন ছাত্র-ছাত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

পবিত্র মহরম উপলক্ষে আগরতলায় শোকযাত্রা

আগরতলা, ২৬ জুন: আজ পবিত্র মহরম। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি শোক, ত্যাগ ও আত্মত্যাগের প্রতীক। বিশ্বজুড়ে যথাযোগ্য…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top