News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খার্চি পূজা উপলক্ষ্যে ৪ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত চলবে স্পেশাল ট্রেন
Image

খার্চি পূজা উপলক্ষ্যে ৪ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত চলবে স্পেশাল ট্রেন

আগরতলা, ৩ জুলাই : খার্চি পূজা উপলক্ষ্যে ৪ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত আগরতলা-ধর্মনগর ও ধর্মনগর- আগরতলা রুটে দুইটি স্পেশাল ট্রেন চলবে।

ত্রিপুরায় জাতি-জনজাতির অন্যতম প্রধান উৎসব খার্চি পূজা। পুরাতন আগরতলায় চতুর্দশ দেবতার মন্দিরে সাতদিনব্যাপী ওই পূজা ও মেলা অনুষ্ঠিত হয়। খার্চি উৎসব ঘিরে প্রচুর মানুষের ভীড় লক্ষ্য করা যায় প্রতিবছর। ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই মিলন উৎসবে সামিল হতে আসেন।

তাই ত্রিপুরা সরকার যাত্রী ভীড় সামাল দেওয়ার জন্য এবং খার্চি উৎসবে সকল অংশের মানুষের অংশগ্রহণের সুযোগের লক্ষ্যে স্পেশাল ট্রেন চালু করা হবে। ৩ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত আগরতলা-ধর্মনগর এবং ধর্মনগর- আগরতলা রুটে দুইটি ট্রেন চলবে। ওই স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনে একটি ছয়টি বগি রয়েছে।

এদিন সামাজিক মাধ্যমে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, জাতি-জনজাতির মিলনোৎসব ঐতিহ্যবাহী খার্চি পূজা উপলক্ষ্যে পুণ্যার্থীদের সুবিধার দিকে নজর রেখে চৌদ্দ দেবতা’র মন্দিরে আসা যাওয়ার জন্য ধর্মনগর থেকে আগরতলা পর্যন্ত এনএফ রেলওয়ের তরফ থেকে স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে।

এই পদক্ষেপ গ্রহণের জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা ও কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেকে হৃদয়ের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

Releated Posts

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jun 26, 2026

কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন:  গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের…

ByByReshmi Debnath Jun 26, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top