News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্মার্ট বাজার থেকে চকলেট চুরির অভিযোগে গ্রেফতার ১
Image

স্মার্ট বাজার থেকে চকলেট চুরির অভিযোগে গ্রেফতার ১

আগরতলা, ৩ জুলাই : গতকাল রাতে আগরতলার পশ্চিম থানার পুলিশ স্মার্ট বাজার থেকে চকলেট চুরির অভিযোগে সুকান্ত দাস নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সন্ধ্যা আনুমানিক সাড়ে আটটা নাগাদ এই বিষয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

পশ্চিম থানার ওসি পরিতোষ দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, অভিযুক্ত সুকান্ত দাসের বিরুদ্ধে এর আগেও চুরির অভিযোগ থানায় জমা পড়েছে। স্মার্ট বাজার কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত বিল না করে চকলেট নিয়ে পালানোর চেষ্টা করার সময় তাকে আটক করা হয়।

বর্তমানে সুকান্ত দাস পুলিশ হেফাজতে রয়েছেন। ওসি আরও জানিয়েছেন, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Releated Posts

বিশালগড় গুলিকাণ্ডে আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার

বিশালগড়, ২৭ জুন: বিশালগড়ের বহুল আলোচিত ঠিকাদারের বাড়িতে গুলিকাণ্ডের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

মাংসের দোকানে পুলিশের তল্লাশি, চোলাই মদ ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের দাবি

আগরতলা, ২৭ জুন: আড়ালিয়া শালবন এলাকায় গতকাল রাতের বিক্ষিপ্ত ঘটনাকে ঘিরে নতুন মোড় এসেছে। অভিযোগের ভিত্তিতে শনিবার পুলিশের…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ঘোষপাড়া সড়কের বেহাল দশা, কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২৭ জুন: শহরের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের মাঝেই এবার বেহাল রাস্তার প্রতিবাদে সরব হলেন আগরতলার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top