News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে বচসা, বিবাদের জেরে অপরজনকে গরম জল ছুঁড়ে মারলেন চা দোকানের মালিক
Image

পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে বচসা, বিবাদের জেরে অপরজনকে গরম জল ছুঁড়ে মারলেন চা দোকানের মালিক

তেলিয়ামুড়া, ২ জুলাই : পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে বচসা দুই ব্যক্তির মধ্যে। বিবাদের জেরে অপরজনকে গরম জল ছুঁড়ে মারলেন চা দোকানের মালিক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন করইলং আইওসি পেট্রোল পাম্পের উল্টো দিকে বুধবার বিকেল নাগাদ।

ঘটনার বিবরণে জানা যায় করইলং এলাকার গাড়ির বেটারি মিস্ত্রি দোকান মালিক বাপন দাসের তার পাশের চায়ের দোকানে কিছু টাকা দেনা ছিল। বুধবার চায়ের দোকান মালিক জীবন দাস বেটারি মিস্ত্রি বাপন দাস এর কাছে পাওনা টাকা দেওয়ার কথা বলেন। তখন বাপন কাজের জন্য আঠারোমুড়া যাচ্ছিল। আঠারোমুড়া কাজটা শেষ করে ফিরে চায়ের দোকানের পাওনা টাকা দিয়ে দেবে বলে সে জানায়।

উত্তরে চায়ের দোকান মালিক জীবন দাস প্রচন্ড ক্ষিপ্ত হয়ে পরে এবং বাপনকে গালাগাল করতে থাকে বলে অভিযোগ। শেষে বাপন তার নিজস্ব স্ক্রুটিতে উঠতেই পেছন থেকে ক্ষিপ্ত জীবন দাস বাপনের গায়ে গরম জল ছুঁড়ে মারে। এতে বাপন ঘটনাস্থলেই আহত হয়। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা বাপনকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসা চলছে তার। ঘটনাকে কেন্দ্র করে মুহুতেই উত্তপ্ত হয়ে পড়ে গোটা এলাকা।

Releated Posts

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top