News Flash

  • Home
  • প্রধান খবর
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ৬ মাসের কারাদণ্ড শেখ হাসিনার
Image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ৬ মাসের কারাদণ্ড শেখ হাসিনার

ঢাকা, ২ জুলাই: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার মামলায় ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। বুধবার তিন সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেছে। ঐ বেঞ্চের নেতৃত্বে ছিলেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার। একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এক বছর আগে দেশ ছেড়ে পালানোর পর এটি শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাজা ঘোষণা। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ভারতে আশ্রয় নেন এবং বর্তমানে নয়াদিল্লিতে একটি নিরাপদ আশ্রয়ে বসবাস করছেন।

চলতি বছরের জুন মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনেন। প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ করেন, শেখ হাসিনা গত বছরের সরকারবিরোধী গণআন্দোলনের সময় “পদ্ধতিগতভাবে” বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালানোর নির্দেশ দিয়েছিলেন।

জাতিসংঘ মানবাধিকার দফতরের এক প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সময়কালে প্রায় ১,৪০০ জন নিহত হন সরকারপন্থী বাহিনীর প্রতিশোধমূলক হামলায়। তবে শেখ হাসিনা এই সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পক্ষে আইনজীবী আমির হোসেন সাংবাদিকদের জানান, তিনি (হাসিনা) নিজেকে নির্দোষ প্রমাণ করতে আদালতে যুক্তি তুলে ধরবেন। এই রায়কে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু রাজনৈতিক প্রতিহিংসার উদাহরণ নয়, বরং বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন পর্ব।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top